চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২৩
বাংলাদেশ, রাজনীতি
A A

বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী যড়ষন্ত্রের প্রতিবাদে এবং সরকারের টানা ১৫ বছরের উন্নয়নমুলক কর্মকাণ্ড তুলে ধরে শান্তি-উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ।

সোমবার (২অক্টোবর) বিকালে ডেমরার কোনাপাড়া ফার্মের মোড়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের তিন মেয়াদের উন্নয়ন ও সফলতা তুলে ধরে এই সমাবেশ হয়।

এই সমাবেশের আয়োজন করে ঢাকা-৫ নির্বাচনী এলাকায় বসবাসরত মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও মহিলা শ্রমিক লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -৫ আসনের প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লা জেষ্ঠ্য পুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হলে আওয়ামী লীগ-মহিলা আওয়ামী ও যুব মহিলা লীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাত-দিন সবসময় একজন নারীই পারেন প্রতিটি ঘরে ঘরে আওয়ামী লীগ সরকারের উন্নয়নচিত্র তুলে ধরতে এবং নৌকায় ভোট সংগ্রহ করতে। তাই আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র্র ক্ষমতায় রাখতে নৌকা প্রতীকের জন্য ভোট প্রার্থনার বিকল্প নেই বলে জানান তিনি।

তিনি বলেন, আমার জানা নেই,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে বা কারা নৌকা প্রতীক পাবেন। যাকেই ঢাকা-৫ নির্বাচনী এলাকায় নৌকা দেওয়া হবে, আমরা সর্বাত্মকভাবে ভোটের মাধ্যমে নৌকার প্রার্থীকে বিজয়ী করবো। তবে আমি বিশ্বাস করি এবারের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা প্রর্থীদের পারিবারিক অবস্থান,আত্মাীয়-স্বজন এবং নিজস্ব ভোট ব্যাংক হিসেবে করে প্রার্থীদের হাতে নৌকা তুলে দেবেন। জননেত্রী শেখ হাসিনার একজন তৃণমূলের কর্মী হিসেবে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করবো।

ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রোকসানা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুব মহিলা লীগ, ছাত্রলীগের সদস্যরা।

Reneta

এরআগে ফার্মের মোড় থেকে আওয়ামী লীগের প্রায় ৬ হাজার নারী নেতাকর্মী সমাবেশে যোগ দেয় এবং  পরে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের করা হয়ে সারুলিয়া-মুসলিমনগর,বাদশা মিয়া রোড-ডগাইরসহ বিভিন্ন এলাকা পদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়। এ সময় পদ্মাসেতু-মেট্টোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হানিফ ফ্লাইওভার, তেজগাঁও-মগবাজার-মালিবাগ ফ্লাইওভার, কমলাপুর-শাহজাহানপুর ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগশোভাযাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT