চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পিড বোট নিয়ে বন্যায় বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করতে যাচ্ছেন তাসরিফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ২২, আগস্ট ২০২৪
বিনোদন
A A
বন্যায় উদ্ধার কাজে ব্যবহৃত স্পিড বোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষকে উদ্ধার করতে স্পিড বোট নিয়ে ফেনীতে যাচ্ছেন তরুণ সংগীতশিল্পী ‘কুঁড়েঘর’ ব্যান্ডদলের ভোকাল তাসরিফ খান। তার সাথে আছেন কিটো ভাইখ্যাত কনটেন্ট ক্রিয়েটর মাসরুর রাব্বি ইনান ও তার টিম।

সামাজিক মাধ্যম ফেসবুকে তিনটি ছবি শেয়ার করেছেন তাসরিফ, যেখানে জীবন রক্ষাকারী বয়া ও স্পিড বোট দেখা যাচ্ছে।

ক্যাপশনে তাসরিফ লিখেছেন, লক্ষ্মীপুর থেকে ট্রাকে করে ২টি স্পিড বোট নিয়ে ফেনীতে বন্যায় বিপদগ্রস্ত মানুষকে রেসকিউ করতে যাচ্ছি। আল্লাহ চাইলে খুব দ্রুত পৌঁছে আমরা দুপুর থেকে রাত অবধি কয়েক শিফটে কাজ কারার চেষ্টা করবো। কিটো ভাই আর তার টিমও সাথে আছে।

Banglabid

সেনাবাহিনী এবং নৌবাহিনীর সাথে যোগাযোগ হয়েছে। উনাদের থেকে তথ্য নিয়ে এবং দিয়ে একসাথে কাজ করার চেষ্টা করবো। কার্যক্রম শুরু করে নেটওয়ার্ক পেলে আপনাদের কে যোগাযোগের নাম্বার দেব এবং আপডেট জানবো।

সিলেটে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, দুঃখের হলেও সত্য যে একটা বড় অংশের মানুষ কিন্তু ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চান না। পরবর্তীতে তারাই সবচেয়ে বিপদের সম্মুখীন হয়ে থাকে। তাদের কে সম্ভব হলে খুঁজে বের করে সহায়তা দেওয়ার চেষ্টা করবেন। আমরাও তাই করার চেষ্টা করবো।

যুবক যারা আছেন আপনারা টিম করে মাওয়া অথবা লক্ষীপুর থেকে ট্রাকে করে স্পিডবোট নিয়ে উদ্ধার কার্যক্রমে এগিয়ে আসুন। এখন ত্রাণ দেওয়ার চাইতে মানুষকে উদ্ধার করাটা বেশি জরুরী।।

Reneta

এই অঞ্চলে যথেষ্ট পরিমাণে সাপের উপস্থিতি রয়েছে তাই যারাই কাজ করছেন বা করতে আসবেন, দয়া করে সতর্কতা অবলম্বন করবেন। দোয়া করবেন আমাদের জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিটো ভাইকুঁড়েঘরতাসরিফফেনীবন্যালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT