বিনোদন

স্বজনহারা হলেন দেব, পরিবারে শোকের ছায়া

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা দেবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য দেবের একটি ছবি, যেখানে তিনি হাসিমুখে দেখাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বজনহারা হলেন পশ্চিম বঙ্গর সাংসদ ও অভিনেতা দেব অধিকারী। তার পরিবারে শোকের ছায়া। কলকাতার সংবাদমাধ্যম বলছে, হঠাৎই বড় কাকা তারাপদ অধিকারীকে হারালেন অভিনেতা।

মৃত্যুর সময় তারাপদর বয়স হয়েছিল ৬৫। হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় দেবের কাকার।

দেবের বাবা গুরুপদ অধিকারীর মুম্বাইতে ক্যাটারিং-এর ব্যবসা। মুম্বাইতে আগে থেকেই কাজ করতেন তারাপদ বাবু। দেবের বড় কাকার সাহায্যেই অভিনেতার বাবার মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যাটারিং ব্যবসার শুরু।

বিষয়:অভিনয় দেব পশ্চিমবঙ্গ ফিল্ম সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…