অপরাধ

ক্রেডিট কার্ড-মোবাইল ব্যাংকিং প্রতারণায় আটক ৮

বাংলাদেশ র‌্যাবের লোগো সামনে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ র‌্যাবের লোগো সামনে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

উপবৃত্তি ও শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন প্রলোভনে টাকা দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং থেকে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের হোতাসহ ৮ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রোববার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, কুমিল্লা ও ফরিদপুর এলাকায় একযোগে র‌্যাব-৫, ৪, ৮, ১০, ১১ ও ১৪ এর অভিযানে তাদের আটক করা হয়।

রোববার রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, উপবৃত্তি ও শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন প্রলোভনে টাকা দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং থেকে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৮ সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বিষয়:উপবৃত্তি ও শিক্ষাবৃত্তি প্রতারণা র‌্যাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…