চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের পর ভারতে কোভিডের ‘জেএন-১’ ভেরিয়েন্ট শনাক্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, স্বাস্থ্য
A A

কোভিড-১৯ এর ‘জেএন-১’ ভেরিয়েন্ট নিয়ে আগে থেকেই চিন্তিত বলে জানিয়েছিলনে বিজ্ঞান গবেষকরা। এটি আগের যেকোন ভেরিয়েন্টের চেয়ে দ্রুত ছড়িয়ে পরতে পারে বলে সতর্ক করেছিলেন তারা। এবার ভারতের কেরালা রাজ্যে ‘জেএন-১’ ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

রোববার ১৭ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ৪ ডিসেম্বর দক্ষিণ রাজ্যের তিরুবনন্তপুরম জেলার কারাকুলাম এলাকা থেকে আরটি-পিসিআর পজিটিভ থেকে এই ভেরিয়েন্ট শনাক্ত হয়।

মূলত, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস এর হালকা লক্ষণ ছিল ৭৯ বছর বয়সী স্থানীয় এক নারীর। এ উপসর্গ  নিয়ে হাসপাতালে গেলে তার এই ভেরিয়েন্ট শনাক্ত হয়।

প্রতিবেদনে বলা হয়, বিএ.২.৮৬ বা পিরোলা নামে পরিচিত একটি ওমিক্রন সাবভেরিয়েন্টকে ‘কোভিড  জেএন-১’ রূপ বলে মনে করা হয়। চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রথম এই ভেরিয়েন্টটি শনাক্ত হয়। এরপর ১৫ ডিসেম্বর চীনে নির্দিষ্ট ভেরিয়েন্টের সাতজন রোগী শনাক্ত হয়।

সংবাদ সংস্থা এএনআই-এর মতে, দিল্লির গঙ্গারাম হাসপাতালের চেস্ট মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট ডা. উজ্জ্বল প্রকাশ এই ভেরিয়েন্টের উত্থান সম্পর্কে বলেন, যদিও সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান তিনি।। তিনি আরো বলেন, আমি মনে করি না যে শুধু সতর্ক থাকা ছাড়া আতঙ্কিত হওয়ার বা অতিরিক্ত কিছু করার প্রয়োজন আছে।

জ্বর, সর্দি, গলা ব্যথা, মাথাব্যথা, এবং কিছু পরিস্থিতিতে, ছোটখাটো গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যাগুলো শনাক্ত রোগীদের মধ্যে রেকর্ড করা হচ্ছে। তিনি বলেন, বেশিরভাগ রোগীর হালকা কিংবা তার একটু বেশি শ্বাসকষ্ট  হচ্ছে, যা সাধারণত চার থেকে পাঁচ দিনের মধ্যে ভালো হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোভিড নতুন ভেরিয়েন্টকোভিড-১৯জেএন-১
শেয়ারTweetPin

সর্বশেষ

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরীর বহরে যুক্ত হলো নতুন তিন তরী

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT