বিএনপি-জামায়াতের পঞ্চম দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ বুধবার (১৪ নভেম্বর) সকাল থেকে রাজধানীতে প্রায় সব ধরনের যানবাহন চলাচল করছে।
গণপরিবহন চলাচলও আগের দফা অবরোধের চেয়ে বেড়েছে। দূরপাল্লার বাস চলছে খুব কম। রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করেছেন বিএনপি নেতাকর্মীরা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে বিজিবি।








