চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, স্বাস্থ্য
A A

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপে চলতি সপ্তাহে (শনি-শুক্রবার) ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু এবং ছয় হাজার ৫৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ  স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানানো হয় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে ও ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন সবাইকে সচেতন থাকতে হবে। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ১২ অক্টোবর ডেঙ্গুতে নয়জনের মৃত্যু এবং ৯১৫ জন হাসপাতালে, ১৩ অক্টোবর চারজনের মৃত্যু এবং ৬৬০ জন হাসপাতালে, ১৪ অক্টোবর একজনের মৃত্যু এবং এক হাজার ১৮৬ জন হাসপাতালে, ১৫ অক্টোবর আটজনের মৃত্যু এবং এক হাজার ১০৮ জন হাসপাতালে, ১৬ অক্টোবর তিনজনের মৃত্যু এবং এক হাজার ১৮৬ জন হাসপাতালে, ১৭ অক্টোবর আটজনের মৃত্যু এবং এক হাজার ১০০ জন হাসপাতালে এবং ১৮ অক্টোবর তিনজনের মৃত্যু এবং ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, এই মুহূর্তে যেহেতু প্রায় প্রতিটি এলাকায় এডিস মশার ঘনত্ব বেড়েছে তাই এখন হটস্পট ধরে ধরে নিয়ন্ত্রণ ব্যবস্থাকে জোরদার করা প্রয়োজন। হটস্পট মশার ঘনত্বের ওপর অথবা ডেঙ্গু রোগীর ওপর ভিত্তি করে করা হয়ে থাকে। ডেঙ্গু রোগীকে কেন্দ্র করে হটস্পট নির্ধারণ করা প্রয়োজন। যেসব এলাকায় বা বাড়িতে ডেঙ্গু রোগী আছে, সেই বাড়িকে কেন্দ্র করে চতুর্দিকে ২০০ মিটার পর্যন্ত ফকিং করে ক্রাশ করে এডিস মশা মেরে ফেলতে হবে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৪৬১ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৩ হাজার ৪১৫ জন। মারা গেছেন ২৩৭ জন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গুমৃত্যুশনাক্তস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

২ আগস্ট সোয়াত জেলায় বিক্ষোভ চলাকালে আত্মঘাতী বোমা হামলার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন

পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ১৪

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাইয়ে ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

আগস্ট ২, ২০২৬

বিএনপি ফ্যাসিস্টের মতো আচরণ শুরু করেছে: ডা. শফিকুর রহমান

আগস্ট ২, ২০২৬

ক্ষমতা, স্বাধীনতা ও দায়িত্বের সমন্বয়ে গণমাধ্যম কমিশন গঠন: তথ্যমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ড

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT