আন্তর্জাতিক

ডেঙ্গু ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকায় ছড়িয়ে পড়ার শঙ্কা

ডেঙ্গু মশার লার্ভা জলাশয়ে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জলাশয়ে ডেঙ্গু মশার লার্ভা দেখা যাচ্ছে, যা ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি বাড়াচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী জেরেমি ফারার বলেছেন, চলতি দশকে ডেঙ্গু ভাইরাস যুক্তরাষ্ট্র, দক্ষিণ ইউরোপ এবং আফ্রিকার নতুন অংশের জন্য একটি বড় হুমকি হয়ে উঠবে। এটি ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হবে উষ্ণ তাপমাত্রা।

রয়টার্স জানিয়েছে, এশিয়া এবং লাতিন আমেরিকার বেশিরভাগ অঞ্চলে ডেঙ্গু দীর্ঘদিন ধরেই একটি আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। অঞ্চলগুলোতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতি বছর আনুমানিক ২০ হাজার জন মৃত্যুবরণ করেন। ২০০০ সাল থেকে এই রোগের হার বিশ্বব্যাপী আট গুণ বৃদ্ধি পেয়েছে।

সঠিক তথ্য না থাকলেও ২০২২ সালে বিশ্বব্যাপী ৪২ লক্ষ মানুষের ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হবার খবর পাওয়া গিয়েছিল। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই বছর সংক্রমণের সংখ্যা রেকর্ড মাত্রা অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। চলতি বছর হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

জেরেমি ফারার বলেন, আমাদের ডেঙ্গু সম্পর্কে আরও সক্রিয়ভাবে কথা বলা দরকার। আমাদের দেশগুলোকে অতিরিক্ত চাপ মোকাবেলা করার জন্য প্রস্তুত করতে হবে।

ফারার বলেন, সংক্রমণটি সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং আফ্রিকার কিছু অংশে স্থায়ী ভাবে থেকে যেতে পারে। এটি অনেক দেশে হাসপাতাল ব্যবস্থার ওপর তীব্র চাপ সৃষ্টি করবে।

তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলা করার জন্য বিশ্বের নতুন অঞ্চলগুলোকে প্রস্তুত করার অর্থ হল সঠিক এলাকায় সঠিক ব্যয় করা নিশ্চিত করা যা মশা নিয়ন্ত্রণের সর্বোত্তম উপায় হবে।

বিষয়:ইউরোপ ডব্লিউএইচও ডেঙ্গু বিশ্ব স্বাস্থ্য সংস্থা যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…