ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর উর্ধ্বমুখী প্রকোপের মধ্যে চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ সাত জনের মৃত্যু হয়েছে শুক্রবার। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুজনিত মৃত্যু কমাতে জ্বরের রোগীদের ক্ষেত্রে বমি, পেট ব্যথা, রক্তচাপ কমে যাওয়ার মত জটিল উপসর্গগুলো খেয়াল করে সময় মত হাসপাতালে নেওয়া জরুরি। আর ঢাকার বাইরের রোগীদের চিকিৎসকদের পরামর্শ ছাড়া দুরের যাত্রায় রাজধানীতে না আসার কথা বলেছেন বিশেষজ্ঞরা।







