ডেঙ্গু আক্রান্ত শিশুদের উপচেপড়া ভীড় রাজধানীর হাসপাতালগুলোতে। রাজধানীর বাইরের বিভিন্ন জেলা থেকে ডেঙ্গু আক্রান্ত শিশুদের আনা হচ্ছে ঢাকায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন তিন শতাধিক ডেঙ্গু রোগীর মধ্যে একশ’ বিশ জনের বয়স বিশ বছরের কম। শিশুদের ডেঙ্গু আক্রান্তের এই উর্ধ্ব হার ভাবিয়ে তুলছে চিকিৎসকদের।







