চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ঢাবিতে প্রতিবাদে অংশ নেওয়া নারী ও পুরুষরা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ব্যাঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না আজাদি, আজাদী আজাদী’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের আহ্বায়ক আফজাল হোসেন রাকিব বলেন, ভারত যদি মনে করে ফেলানীর মতো হত্যাকাণ্ড করলে কোনও বিচার হবে না, তাহলে আপনারা ভুল করছেন। বাংলাদেশের সঙ্গে আধিপত্য বিস্তার করলে আপনারা ভুল করবেন।

ঢাবির যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী রিফতি বলেন, নাজমাকে যেভাবে ধর্ষণ করা হয় এবং এরপর নৃশংসভাবে হত্যা করা হয় আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারের পক্ষ থেকে যেন কোনও নতজানু পররাষ্ট্রনীতি না অনুসরণ করা হয় তার দাবি তুলছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মইনুল ইসলাম বলেন, এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড কেবল ভারতেই সম্ভব। যেই দেশ সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না, নারীদের নিরাপত্তা দিতে পারে না, মসজিদ ভেঙে মন্দির তৈরি করে সেই দেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করতে হবে।

তিতুমীর কলেজ শিক্ষার্থী নিরব হাসান সুজন বলেন, কলকাতায় মৌমিতা হত্যায় আমরা ঢাকায় বিক্ষোভ করেছিলাম। আমাদের সরকার আমাদের রক্তের মধ্য দিয়ে গঠিত হয়েছে। আমি আপনাদের বলতে চাই, আপনারা আমাদের বোনের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করুন।

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ এই হত্যাকাণ্ডের বিচার চায়। এর আগে আওয়ামী লীগ সরকার আমাদের স্বাধীনতা ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। আমরা সরকারকে বলে দিতে চাই, আপনারা যদি নাজমা হত্যাকাণ্ডের বিচারে পদক্ষেপ না নেন তাহলে জনগণ কিন্তু সেটা মেনে নেবে না।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ওই বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়। শুক্রবার সকালে রামমূর্তি নগরের কলকেরের একটি লেক থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

ট্যাগ: ঢাবিতে বিক্ষোভবাংলাদেশি নারীকে ধর্ষণের প্রতিবাদভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিডিয়া ছাড়ছেন না তামিম মৃধা

পরবর্তী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালকের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক

পরবর্তী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান রানওয়েতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালকের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক

জনসমুদ্রে ভাস্কর্য ও বাংলাদেশ পতাকা নিয়ে জনসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রব্যমূল্য আর ভ্যাটের চাপে মানুষ দিশেহারা: তারেক রহমান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT