শিক্ষা

মেডিকেল ভর্তিতে কোটা বাতিলের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ

শহীদ মিনারে কোটা বাতিলের দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ মিনারে কোটা বাতিলের দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত, বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেডিকেলে ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছেন আন্দোলনকারীরা।

সোমবার (২০ জানুয়ারি) কেন্দ্রীয় শহিদ মিনারে এ বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সমাবেশে ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘মেডিকেলে কোটা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ -সহ নানা স্লোগান দেন তারা।

পরীক্ষার পুনঃফলাফল ঘোষণার দাবি জানিয়ে তারা বলেছেন, আজকের মধ্যেই ফল বাতিল না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। কোটা নয়, মেধার ভিত্তিতে ডাক্তারি পেশায় যেন শিক্ষার্থীরা আসতে পারেন সেই দাবি তাদের।

রোববার বিকেলে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

বিষয়:কোটা বাতিলের দাবি মেডিকেল ভর্তি পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…