চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের অর্ধেকেরও বেশি দেশে সংকটে ‘গণতন্ত্র’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
মুখে লাল টেপ লাগানো একজন ব্যক্তির ছবি, প্রতিবাদ ও নিপীড়নের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টকহোমভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিসট্যান্স (আইডিইএ) জানিয়েছে, ত্রুটিপূর্ণ নির্বাচন, মত-প্রকাশের স্বাধীনতা এবং সমাবেশের অধিকারকে খর্ব করাসহ নানান কারণে বিশ্বের অর্ধেকেরও বেশি দেশে গণতন্ত্র সংকটের মুখোমুখি। 

এনডিটিভি জানিয়েছে, ২০২২ সালে টানা ষষ্ঠ বছরের মত এই পতন দেখা যায় বলে জানিয়েছে আইডিইএ। আইডিইএ মহাসচিব কেভিন কাসাস-জামোরা বলেছেন, সংক্ষেপে বলতে গেলে, বিশ্বব্যাপী গণতন্ত্র এখনও সমস্যায় রয়েছে। কোথাও কোথাও এর পতন ঘটছে।

তিনি বলেন, নির্বাচন, সংসদ এবং স্বাধীন আদালতের মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অবনতি আইনের শাসন রক্ষা এবং রাজনীতিবিদদের জবাবদিহিতার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। তবে যখন আমাদের অনেক আনুষ্ঠানিক প্রতিষ্ঠান যেমন আইনসভা দুর্বল হয়ে পড়ে। তখন আশা করা যায় যে সাংবাদিক, নির্বাচন সংগঠক এবং দুর্নীতিবিরোধী কমিশনাররা এই কর্তৃত্ববাদী প্রবণতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে।

Banglabid

আইডিইএ বলেছে, এই পতনকে জীবনযাত্রার ব্যয়, জলবায়ু পরিবর্তন এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের সাথে একত্রে দেখা উচিত। আইডিইএ ‘গ্লোবাল স্টেট অফ ডেমোক্রেসি’ সূচকগুলোকে ১০০ টিরও বেশি মুল্যায়ন এবং চারটি প্রধান বিভাগের ওপর ভিত্তি করে তৈরি করেছে।

আইডিইএ বলেছে, অস্ট্রিয়া, হাঙ্গেরি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল এবং যুক্তরাজ্যসহ অনেক প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশে গণতন্ত্র সূচকের উল্লেখযোগ্য পতন ঘটেছে।

ইউরোপের দেশগুলোর তুলনায় ভালো অবস্থানে রয়েছে আজারবাইজান, বেলারুশ, রাশিয়া এবং তুরস্ক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইডিইএওয়াচডগগণতন্ত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT