চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বালানি সরবরাহ বাড়াতে পাম্প মালিকদের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম কাবুল, ছবি: সংগৃহীত।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম কাবুল, ছবি: সংগৃহীত।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে পেট্রোল পাম্পে নিরাপত্তা জোরদার, বাস্তবতার নিরিখে জ্বালানি সরবরাহ নিশ্চিত এবং গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।

সংগঠনের আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম কাবুল সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় পেট্রোল পাম্প ব্যবস্থাপনায় বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ জরুরি। তিনি একাধিক পরামর্শ তুলে ধরেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো পরামর্শসমূহ হলো—

Banglabid

১. পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
২. বাস্তবতার নিরিখে সামঞ্জস্যপূর্ণ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে হবে।
৩. বর্তমান পরিস্থিতিতে ক্রেতা সাধারণকে সচেতন ও ধৈর্য ধারণ করতে হবে।
৪. ট্যাঙ্ক শূন্য অবস্থায় তেল নিতে ক্রেতাদের হুমড়ি খাওয়া থেকে বিরত থাকতে হবে।
৫. পেট্রোল পাম্পে তেল বিক্রির সময় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারণ করতে হবে।
৬. উপজেলা ও জেলা পর্যায়ের সকল পাম্পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।
৭. ডিপো থেকে ট্যাঙ্কলরির চেম্বারের ধারণ ক্ষমতা অনুযায়ী (যেমন ৪,৫০০ লিটার) তেল সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে পরিবহন খরচ অযথা না বাড়ে।
৮. সরকারের মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে এবং অযথা পেট্রোল পাম্পে আক্রমণ ও হয়রানি বন্ধ করতে হবে। একইসঙ্গে ট্যাগ অফিসার নিয়োগের মাধ্যমে তেল মজুত ও জালিয়াতির সুযোগ নেই বলেও দাবি করা হয়। অতীতে কোনো পাম্পে অনিয়ম পাওয়া গেলে ডিলারশিপ বাতিলের বিধান রয়েছে বলে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার, ব্যবসায়ী ও গ্রাহক সবার সমন্বিত ভূমিকা প্রয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোরদারের দাবিজ্বালানি সংকটতেল সরবরাহপেট্রোল পাম্পেপেট্রোলিয়াম ডিলার্স ওনার্স অ্যাসোসিয়েশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোমে আটকে পড়া একজনের বয়ানে বিমানযাত্রীদের চরম দুর্দশা

আগস্ট ৯, ২০২৬

শাকিরা-পিকের স্বপ্নের সেই বিলাসবহুল বাড়ি যেভাবে ইয়ামালের হল

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মির্জা ফখরুলই সম্ভাব্য রাষ্ট্রপতি

আগস্ট ৯, ২০২৬

বাংলাদেশ আমার মায়ের দেশ, তারা সবাই গর্বিত: অ্যাডাম আব্বাস

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT