চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ পূর্বাহ্ণ ১৩, অক্টোবর ২০২৫
প্রবাস সংবাদ
A A
কুমিল্লা বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর দাবিতে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসীদের যাতায়তের ভোগান্তি এড়াতে কুমিল্লা বিমান বন্দর চালুর দাবি জানিয়েছে ‘কুমিল্লা বিমানবন্দরে বিমান চলাচল দাবী আদায় কমিটি, কুয়েত’ নামে প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন।

গত শনিবার (১১ অক্টোবর) কুয়েতের একটি হোটেলে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনীর কুয়েত প্রবাসীরা কুমিল্লা বিমানবন্দরে প্রয়োজনীয় জরুরি সংস্কার করে দ্রুত অভ্যন্তরীণ ফ্লাইট চালুর দাবি জানান।

প্রবাসীরা বলেন, বছর দুই বা তারও বেশি সময়ের কর্মজীবন থেকে প্রশান্তির জন্য স্বল্পকালীন ছুটি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা দেশে আসে। বাংলাদেশে পূর্বের ঘোষণা ছাড়া রাজনৈতিক দলগুলোর সড়ক বন্ধ করে কর্মসূচি পালন এবং বিভিন্ন সংগঠন দাবি আদায়ে সড়ক অবরোধ ভাঙচুর, যানজট, নির্জন স্থানে ডাকাতিসহ নানা ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও জান-মালের ক্ষয়ক্ষতি শিকার হয় তারা।

Banglabid

প্রবাসীরা আরও বলেন, অর্থনৈতিক জোন হিসেবে ব্যবসায় বাণিজ্য, পর্যটন শিল্পে দেশি-বিদেশী বিনিয়োগকারীদের জন্য কুমিল্লা গুরুত্বপূর্ণ স্থান। তাই যাতায়তের সুবির্ধাথে এবং ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী চাপ কমাতে কুমিল্লা বিমানবন্দর সচল করে দ্রুত ফ্লাইট পরিচালনার দাবি জানাই।

এই সময় উপস্থিত ছিলেন লেখক সংগঠক আ ক ম আজাদ, কমিটির উদ্যোক্তা কামাল হোসেন, সাংবাদিক আমির হোসেন, আবুল কাসেম, হাজী ইউনুস মাহমুদ, মহিউদ্দিন মজুমদার, মো. রওশন আলী, বিল্লাল পাটোয়ারী, আরিফ হোসেন, আব্দুস সালাম মুন্সি, আবু তারেকসহ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভ্যন্তরীণ ফ্লাইটকুমিল্লা বিমানবন্দরকুয়েত প্রবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

সমালোচনা করবেন না, সমর্থন করুন: নেইমার

আগস্ট ১৪, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে উপচে পড়া ভিড়

আগস্ট ১৪, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের তৃতীয় মৃত্যুবার্ষিকী

আগস্ট ১৪, ২০২৬

চট্টগ্রাম বন্দরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ

আগস্ট ১৪, ২০২৬

চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে এলএনজি জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস নিসরনে নিহত ৭

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT