চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের পাসপোর্টে ‌‘ইসরায়েল ব্যতীত’ পুনর্বহালের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত পুনর্বহালের দাবি নিয়ে বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল বাদে) শব্দ দুটি ফের পুনর্বহাল করার দাবিতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।

শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এ মিছিল বের করা হয়। মিছিল থেকে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা ফিলিস্তিনের গাজাবাসীর ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশে মিলিত হয়। জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, যুগ্ম-আহ্বায়ক সাইয়্যেদ কুতুব, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, গালীব ইহসান ও সৌরভ শাকিল।

Banglabid

সমাবেশে উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোঃ আরিফুল হক প্রমুখ।

বক্তৃতাকালে হাসান মোহাম্মদ আরিফ বলেন, আমরা ফিলিস্তিন প্রশ্নে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে গত সপ্তাহে বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে মিছিল করেছি। সেখান থেকে আমরা সরকারকে বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দ দুটি ফের মুদ্রিত করার জন্য এক মাসের আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে এক সপ্তাহ পার হলেও সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। আজ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জুমা আদায় করে পাসপোর্টের ইস্যুটি সরকারকে ফের মনে করিয়ে দিলাম। আমরা সামনের সপ্তাহেও একই দাবি জানাব।

উল্লেখ্য, বাংলাদেশের পাসপোর্টে সব সময়েই উল্লেখ করা থাকতো, ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশ ভ্রমণের জন্য পাসপোর্টটি বৈধ। তবে বিগত শেখ হাসিনা সরকার ২০২১ সালে বাংলাদেশের নতুন ই-পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ অংশটি বাদ দেয়। এরপর থেকে সব নতুন ই পাসপোর্টে লেখা হয় বিশ্বের ‘সব দেশের’ ক্ষেত্রে এটি বৈধ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলি আগ্রাসনজাতীয় বিপ্লবী পরিষদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT