চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজা দখলের বিষয়ে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিরাপত্তা পরিষদে গাজা দখলের বিষয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চেম্বারে রাষ্ট্রদূতরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, ফিলিস্তিনি প্রশ্ন নিয়ে আলোচনা করছেন। ছবি: জাতিসংঘ।

গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার সিদ্ধান্তের বিষয়ে আগামীকাল (রোববার) জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইসরায়েলি পরিকল্পনার ব্যাপক নিন্দা ও সমালোচনার পর এই ঘোষণা দেয় পরিষদটি।

শনিবার (৯ আগস্ট) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিবের প্রধান মুখপাত্র এটিকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে বর্ণনা করেছেন।

Banglabid

সৌদি আরব ইসরায়েলের এ পরিকল্পনার স্পষ্টভাবে নিন্দা জানিয়েছে। অন্যদিকে তুরস্ক এই পরিকল্পনাটি বাস্তবায়ন রোধ করতে বিশ্বব্যাপী চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে।

এদিকে গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার এ পরিকল্পনার ব্যাপক সমালোচনা করেছেন বিশ্বনেতারা। তবে এ সমালোচনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেছেন, যেসব দেশ ইসরায়েলের নিন্দা করেছে এবং নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে তারা আমাদের সংকল্পকে টলাতে পারবে না। তিনি আরও বলেন, শত্রুদেরকে প্রচণ্ড শক্তিতে আঘাত করা হবে।

Reneta

গাজায় ইসরায়েলের যুদ্ধ সম্প্রসারণের সিদ্ধান্তে জাতিসংঘ, যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডাসহ বেশ কয়েকটি দেশ থেকে নিন্দার ঝড় তুলেছে এবং জার্মানি ইসরায়েলে সামরিক রপ্তানি বন্ধ করেছে।

ইসরায়েল তাদের পরিকল্পনায় যুদ্ধ শেষ করার জন্য পাঁচটি নীতি তালিকাভুক্ত করেছে। এগুলো হলো- হামাসকে নিরস্ত্র করা, সমস্ত জিম্মিকে ফিরিয়ে দেওয়া, গাজা উপত্যকাকে  নিরস্ত্রীকরণ করা, গাজা উপত্যকার ওপর ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয় এমন একটি বিকল্প বেসামরিক সরকার গঠন।

হামাস বলেছে, গাজা শহর দখলের পরিকল্পনা একটি নতুন যুদ্ধাপরাধ সৃষ্টি করবে এবং ইসরায়েলকে এর জন্য চরম মূল্য দিতে হবে।

শুক্রবার যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতি প্রকাশ করে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। তারা গাজার বিপর্যয়কর পরিস্থিতিকে এই পরিকল্পনা আরও খারাপ করবে আখ্যা দিয়ে বলেন, “সংযুক্তিকরণ বা বসতি স্থাপনের যে কোনও প্রচেষ্টা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলি আগ্রাসনগাজা দখল বিষয়ে বৈঠকফিলিস্তিনিবৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

আগস্ট ১০, ২০২৬

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬

লিভারপুলের মালিকানা কেনার এতটা কাছাকাছি জেফ বেজোস?

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT