চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেলিভারিম্যানদের প্রশিক্ষণ দিল দারাজ কেয়ারস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৩
অন্যান্য
A A

দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস, দারাজ বাংলাদেশ, সম্প্রতি হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় ক্যারিয়ার কাউন্সেলিং সেশনের আয়োজন করেছে।

এই সেশনটি দারাজের রাইডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের একটি অংশ, যেখানে রাইডারদের এই প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের খাপ খাইয়ে নিতে কম্পিউটার দক্ষতার পাশাপাশি বিভিন্ন আচরণগত ও পারিপার্শ্বিক শিক্ষা দেওয়া হয়।

সেশনটি পরিচালনা করেন হাসিমুখ সমাজ কল্যান সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি নুসরাত আক্তার এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মোঃ আব্দুল কাইয়ুম।

দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, “বর্তমান বিশ্বে ই-কমার্স হচ্ছে ভবিষ্যৎ উপযোগী ব্যবসা মাধ্যম। এখানে ডেলিভারি হচ্ছে অবিচ্ছেদ্য একটি অংশ। আমাদের যেসব রাইডাররা আছেন তাদের জন্য প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম ট্রেইনিং এবং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর আয়োজন করে থাকি। সঠিক সময়ে পণ্য ডেলিভারি যেমন আমাদের প্রধান উদ্দ্যেশ্য তেমনি এই রাইডারদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধির জন্য তাদের প্রয়োজনীয় বিষয় সমূহে প্রশিক্ষণ প্রদানেও আমরা কাজ করে থাকি। রাইডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম হচ্ছে আমাদের ডেলিভারিম্যানদের কম্পিউটার এবং আচরণগত দক্ষতা আরও উন্নত করার আরেকটি প্রচেষ্টা। বিভিন্ন কম্পিউটার দক্ষতা ছাড়াও আমরা রাইডারদের যে কোন পণ্য সরবরাহ করার সময় তাদের কিভাবে পেশাদারিত্ব বজায় রেখে কাজটি করতে হবে, কাস্টমারদের সাথে তাদের আচরণ কেমন হবে এইসব বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি। ডিজিটাল লিটারেসির এই যুগে তথ্য নিরাপত্তা বজায় রাখা একটি অত্যন্ত জটিল এবং অত্যাবশ্যকীয় বিষয়। এর জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সচেতনতা। আমাদের এটি সবসময় খেয়াল রাখতে হবে যেন আমরা কোনভাবেই নিজের ব্যক্তিগত তথ্য অপরিচিত কারও সাথে শেয়ার না করি।

এই প্রোগ্রামে রাইডারদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে কোন ব্যক্তিগত তথ্য অথবা কাস্টমারের ব্যবহৃত কোন ডিভাইস না চাওয়ারও প্রশিক্ষণ দেওয়া হয়। এই ধরণের কার্যক্রম আমরা কঠোরভাবে পর্যবেক্ষণ করি। যদি এরূপ কোন তথ্য আমাদের দৃষ্টিগোচর হয় তাহলে সেই রাইডারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমি আমাদের সম্মানিত কাস্টমারদের বলব আসুন আমরা একটি সুন্দর ই-কমার্স ইকোসিস্টেম তৈরি করতে একযোগে কাজ করি।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দারাজ বাংলাদেশপ্রশিক্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

জুন ১৩, ২০২৬

নেপালে বাংলাদেশ দূতাবাসের ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম কারো জোড়া গোল, প্যারাগুয়েকে নাচিয়ে জয়

জুন ১৩, ২০২৬

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT