চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথ নিলেন দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী আতিশি মারলেনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী আতিশি মারলেনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আতিশি মারলেনা। উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনা শনিবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় আতিশিকে শপথবাক্য পাঠ করান। একই দিনে শপথ নিলেন দিল্লি মন্ত্রিসভার আরও পাঁচ সদস্য।

আতিশি (৪৩) হলেন দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। দিল্লির নারী মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তৃতীয়। তার আগে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপির সুষমা স্বরাজ ও কংগ্রেসের শীলা দীক্ষিত।

আবগারি মামলায় গ্রেপ্তার হলেও অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রিত্ব ছাড়েননি। সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর তিনি অবশ্য মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, আদালতের রায়ের পর জনতার রায়ের জন্য তিনি অপেক্ষা করবেন। তত দিন রাজ্য চালানোর জন্য আম আদমি পার্টির (আপ) পরিষদীয় দল নতুন নেতা বেছে নেবে। আতিশিই হলেন সেই নেতা।

গত মঙ্গলবার কেজরিওয়ালের সঙ্গেই আতিশি রাজভবনে যান। উপরাজ্যপালের হাতে পদত্যাগপত্র তুলে দেন কেজরিওয়াল, আতিশি তুলে দেন পরিষদীয় দলের সিদ্ধান্ত। সেই চিঠিতেই তিনি পরবর্তী সরকার গঠনের দাবি জানান।

আতিশির সঙ্গে শপথ নেন সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, কৈলাশ গেহলট, ইমরান হুসেন ও মুকেশ আহওলাট। মুকেশ ছাড়া সবাই কেজরিওয়াল মন্ত্রিসভার সদস্য ছিলেন। দিল্লি বিধানসভার মোট সদস্য ৭০। সেই অনুপাতে মন্ত্রিসভার বহর হবে সর্বোচ্চ ১০ শতাংশ। অর্থাৎ মোট ৭ জন।

দিল্লি বিধানসভার মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হবে। ফেব্রুয়ারিতে ভোট হলে আতিশি মন্ত্রিসভার স্থায়িত্ব হবে চার মাসের কিছু বেশি। পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর তিনি বলেছিলেন, তাঁর লক্ষ্য কেজরিওয়ালকে আবার মুখ্যমন্ত্রী পদে দেখা। সেই লক্ষ্য পূরণের জন্যই তিনি কাজ করবেন।

ট্যাগ: আতিশি মারলেনাদিল্লি বিধানসভাদিল্লির মুখ্যমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ঝুলিয়ে শাস্তি দেওয়ার হুমকি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

পরবর্তী

ট্রাফিক কনস্টেবলকে ছুরিকাঘাত: গ্রেপ্তার ২

পরবর্তী
আসামি ব্যক্তির পিঠে ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাফিক কনস্টেবলকে ছুরিকাঘাত: গ্রেপ্তার ২

এশিয়া কাপের বাংলাদেশ দল, খেলোয়াড়রা ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমার্জিং এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে কখন?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT