চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিতে মৌসুমের সর্বোচ্চ শীত রেকর্ড, রেড এলার্ট জারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

দিল্লিতে আজ ভোরে মৌসুমের সবচেয়ে বেশি শীত রেকর্ড করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। টানা দ্বিতীয় দিনের মতো তাপমাত্রা তিন ডিগ্রিতে রয়েছে। ভোরে সর্বনিম্ন ৩.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর আগের দিন রেকর্ড হয়েছে ৩.৯ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার ১৩ জানুয়ারি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ঠাণ্ডা এবং ঘন কুয়াশার কারণে পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দিল্লিতে ঘন কুয়াশার কারণে খুব কাছের কিছুও দেখা যাচ্ছে না। এখানে দৃশ্যমানতা ২০০ মিটার রেকর্ড করা হয়। আজ সকালে দৃশ্যমান জিনিসগুলোতে রাজধানীর বিভিন্ন অংশে ঘন কুয়াশার আস্তরণ দেখা যায়।

দিল্লি এবং দেশের অন্যান্য অংশে আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতির কারণে ১৮টি দিল্লিগামী ট্রেন এক থেকে ৬ ঘণ্টা বিলম্বিত হয়েছে।

আইএমডি জানিয়েছে, পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে রেড এলার্ট জারি করা হয়েছে এবং ঠাণ্ডা ও কুয়াশাচ্ছন্ন অবস্থার কারণে রাজস্থানেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শৈত্যপ্রবাহের পরিস্থিতি কমার সম্ভাবনা কম থাকায় জাতীয় রাজধানীতে আগামী ৩ দিনের জন্য আবহাওয়া বিভাগও হলুদ সতর্কতা জারি করেছে।

Reneta

আইএমডি বলছে, ‘পাঞ্জাব এবং পূর্ব উত্তর প্রদেশের বিচ্ছিন্ন অংশগুলোতে ঘন থেকে খুব ঘন কুয়াশার খবর পাওয়া গেছে। এছাড়াও হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ, বিহার, আসাম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং অন্ধ্র প্রদেশের বিচ্ছিন্ন এলাকায় ঘন কুয়াশা রেকর্ড করা হয়েছে। মাঝারি কুয়াশা ছিল রাজস্থান এবং পশ্চিম উত্তর প্রদেশে বিচ্ছিন্ন এলাকায় রেকর্ড করা হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাপমাত্রাতাপমাত্রায় রেড এলার্ট জারিদিল্লিশীতশৈত্যপ্রবাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT