চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজস্থানকে হারিয়ে প্লে-অফের লড়াই জমিয়ে তুলেছে দিল্লি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ পূর্বাহ্ণ ০৮, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

প্লে-অফে যাওয়ার আশা নিয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। উল্টো প্লে-অফের আশা বাঁচিয়ে রেখে রাজস্থানকে হারিয়ে ২০ রানে জয় তুলেছে দিল্লি। পরের ম্যাচগুলোতে জয়ের ধারা রাখতে পারলে সেরা চারের টিকিট অপেক্ষায় দিল্লির।

রাজস্থান হারলেও পয়েন্ট টেবিলে অবস্থানে পরিবর্তন হয়নি। ১১ ম্যাচে ৮ জয় ও ৩ হারে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকা কলকাতা নাইট রাইডার্স শীর্ষে। ১২ পয়েন্ট নিয়ে তিনে চেন্নাই সুপার কিংস। সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকা সানরাইজার্স হায়দরাবাদ চারে। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে দিল্লি।

অরুণ জেটলি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২২১ রান করে দিল্লি। জবাবে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ২০১ রানের বেশি করতে পারেনি রাজস্থান।

শুরুতে ব্যাট করতে নেমে দিল্লিকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার অভিষেক পোরেল এবং জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। দুজনের ব্যাটে ভর করে চার ওভারে আসে ৬০ রান। ১৯ বলে ফিফটি তুলে নেন ম্যাকগার্ক। ৭ চার ৩ ছক্কায় পঞ্চাশ করার পরের বলে সাজঘরে ফেরেন তিনি।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ক্যারিবীয় তারকা শাই হোপ। ১ বলে ১ রান করে রান আউট হন। অপর প্রান্ত আগলে রেখে ২৮ বলে ফিফটি তুলে নেন পোরেল। তার ব্যাটে আসে ৭ চার ৩ ছক্কায় ৩৬ বলে ৬৫ রান।

দুইশ পেরোনো রান তুলতে দিল্লির হয়ে একটি ক্যামিও ইনিংস খেলেন ত্রিস্তান স্টাবস। ২০ বলে ৪১ রান আসে তার ব্যাটে। অক্ষর প্যাটেল ১০ বলে ১৫, অধিনায়ক রিশভ পান্ট ১৩ বলে ১৫ এবং গুলবাদিন নাইবের ১৫ বলে ১৯ রানে ভর করে ২২১ রানের পুঁজি পায় দিল্লি।

Reneta

রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন রবীচন্দ্রন অশ্বিন। ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা এবং যুজবেন্দ্র চাহাল নেন একটি করে উইকেট।

রানতাড়ায় নেমে দ্বিতীয় বলে ওপেনার যস্বী জয়সওয়ালকে হারায় রাজস্থান। জস বাটলারও টেকেননি বেশিক্ষণ। ১৭ বলে ১৮ রান করেন। তিনে নেমে তাণ্ডব চালান সাঞ্জু স্যামসন। ২৮ বলে তুলে নেন ফিফটি। অপরপ্রান্তে এসে ২২ বলে ২৭ রান করে বিদায় নেন রিয়ান পরাগ। স্যামসনকে সঙ্গ দেন শুভম দুবে। ২৯ বলে দুজনে গড়েন ৫৮ রানের জুটি।

ষষ্ঠদশ ওভারে ৪৬ বলে ৮ চার ও ৬ ছক্কায় ৮৬ রান করে স্যামসন আউট হলে জয়ের আশা থেমে যায় দলটির। শেষদিকে আর লড়তে পারেননি কেউই। আসরে তৃতীয় হার দেখতে হয় তাদের।

দিল্লির হয়ে দুটি করে উইকেট নেন খলিল আহমেদ, মুকেশ কুমার ও কুলদীপ যাদব। একটি করে উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল ও রাশিখ সালাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলজয়সওয়ালদিল্লিরাজস্থানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT