চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়ন্ত্রিত বোলিংয়ে আসরের দ্বিতীয় জয় পেল দিল্লি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
দিল্লি ক্রিকেট দল জিতেছে, খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হায়দরাবাদের বিপক্ষে খুব একটা বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি দিল্লি ক্যাপিটালস। তবে বল হাতে দিল্লি বোলাররা ছিলেন নিয়ন্ত্রিত। তাদের কল্যাণে আসরের দ্বিতীয় জয় তুলেছে ডেভিড ওয়ার্নারের দল। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে ৭ রানে।

হায়দরাবাদে টস জিতে আগে ব্যাট করে দিল্লি। ব্যাটাররা আলো ছড়াতে না পারায় নির্ধারিত ওভার শেষে সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৪৪ রান। জবাবে নেমে সফরকারী বোলারদের কিপটে বোলিংয়ে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দরাবাদ। ৭ ম্যাচে ৫ হারের পর টানা দুই জয়েও পরিবর্তন হয়নি তাদের পয়েন্ট টেবিলের অবস্থান। রানরেটে পিছিয়ে থেকে দিল্লির অবস্থান টেবিলের দশে। সমান সংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে ৯-এ হায়দরাবাদ।

ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। প্রথম ওভারেই হারায় উইকেট। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৩৮ রান। ১৫ বলে ২৫ রান করে ফেরেন মিচেল মার্শ। ৭.২ ওভারে ৫৭ রানে পতন হয় তৃতীয় উইকেটের। ২০ বলে ২১ রান করে ফেরেন ওয়ার্নার। দুই বল পর সরফরাজ খান আউট হন ৯ বলে ১০ রান করে। একই ওভারে ৬২ রানে আরও একটি উইকেট হারায় সফরকারী দল। আমান হাকিম আউট হন ২ বলে ৪ রান করে।

ষষ্ঠ উইকেট জুটিতে দিল্লির সংগ্রহে ৬৯ রান যোগ করেন অক্ষর প্যাটেল ও মনিশ পান্ডে। ১৭.৫ ওভারে ১৩১ রানে ফেরেন অক্ষর প্যাটেল। ৩৪ বলে ৩৪ রান করে যান এ অলরাউন্ডার। পরের ওভারেই ফেরেন মনিশ পান্ডে। ২৭ বলে ৩৪ রান করে। ইনিংসের শেষ ওভারে আরও দুই উইকেট হারায় দিল্লি। শেষঅবধি সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৪৪ রান।

হায়দরাবাদের হয়ে তিনটি উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ভূবনেশ্বর কুমার নিয়েছেন ২ দুটি, আর নটরাজন নেন একটি উইকেট।

জবাবে নেমে শুরুটা খারাপ হয়নি হায়দরাবাদের। প্রথম উইকেটের পতন হয় ৩১ রানে। ১৪ বলে ৭ রান করে ফেরেন হ্যারি ব্রুক। ১১.৩ ওভারে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিক দল। দলীয় ৬৯ রানে ফেরেন মায়াঙ্ক আগারওয়াল। ৩৯ বলে ৪৯ রান করে ফিফটিবঞ্চিত হন তিনি। ৭৫ ও ৭৯ রানে আরও দুই উইকেট হারায় সানরাইজার্সরা। নামের সঙ্গে সুবিচার না করে ফেরেন অভিষেক শর্মা ও মার্করাম।

১৮.৩ ওভারে ১২৬ রানে ষষ্ঠ উইকেট হারায় হায়দরাবাদ। হেনরিখ ক্লাসেন ফেরেন ১৯ বলে ৩১ রান করে। পরে মার্কো জানসেনকে সঙ্গে নিয়ে দলকে জয়ের নোঙরে পৌঁছাতে ব্যর্থ হন ওয়াশিংটন সুন্দর। ৬ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করেন তারা। ওয়াশিংটন অপরাজিত ছিলেন ১৫ বলে ২৪ রানে।

দিল্লির হয়ে দুটি করে উইকেট নিয়েছেন নর্টজে ও অক্ষর প্যাটেল। ইশান্ত শর্মা ও কুলদীপ যাদব নেন একটি করে উইকেট।

ট্যাগ: অক্ষরআইপিএল-২০২৩ক্লাসেনদিল্লিলিড স্পোর্টসহায়দরাবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন টেস্ট খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’

পরবর্তী

পঙ্কজ ভট্টাচার্য: মুক্তি সংগ্রামের এক চিরবিপ্লবীর প্রয়াণ

পরবর্তী
পঙ্কজ ভট্টাচার্য, মুক্তি সংগ্রামের চিরবিপ্লবী, বাংলার স্বাধীনতার জন্য সংগ্রামী. Channel i News - চ্যানেল আই নিউজ

পঙ্কজ ভট্টাচার্য: মুক্তি সংগ্রামের এক চিরবিপ্লবীর প্রয়াণ

প্রধানমন্ত্রী জাপানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT