চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেলারে ‘দিল্লী ক্রাইম ২’, এবার সিরিয়াল কিলারের গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২২
বিনোদন
A A

নেটফ্লিক্সের তুমুল প্রশংসিত ওয়েব সিরিজ ‘দিল্লী ক্রাইম’ এর প্রথম সিজনে নিভর্য়া গণধর্ষণের কাহিনীর নেপথ্য দেখেছিলেন দর্শক! চলতি মাসেই আসছে সিরিজটির দ্বিতীয় সিজন। আর এবার এই সিরিজের গল্পে উঠে আসছে সিরিয়াল কিলারের গল্প।

সোমবার প্রকাশিত হয়েছে ‘দিল্লী ক্রাইম’ সিজন-২ এর ট্রেলার। এই সিজেনে শেফালি শাহ ওরফে ডিসিপি ভর্তিকা চতুর্বেদী খুঁজছেন এক সিরিয়াল কিলারকে! দিল্লীতে ঘটে যাওয়া আরও এক খুনের ঘটনার তদন্তে নেমেছেন তিনি। তার ছায়াসঙ্গী হিসেবে এটিতেও রয়েছেন রশিকা দুগ্গল যিনি নীতি সিং-এর চরিত্রে, আর ভূপিন্দ্র সিং-এর চরিত্রে দেখা যাবে রাজেশ তৈলং-কে।

‘দিল্লী ক্রাইম’ এর নতুন এই সিজনে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আদিল হুসেন, অনুরাগ অরোরা, সিদ্ধার্থ ভরদ্বাজ ও গোপাল দত্ত। দ্বিতীয় সিজনটি কুখ্যাত কাচ্চা বানিয়া গ্যাং-এর কোনও অপরাধের কিনারা করতে চলেছেন তারা। ট্রেলারে শেফালি তার দলের সঙ্গে হত্যাকাণ্ড সম্পর্কে বলেন, ‘এটি এমন কিছু যা আপনার পুরো পুলিশ কর্মজীবনে কখনই দেখতে পাবেন না।’

২ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলারে টানটান থ্রিলার গল্পই উঠে এসেছে। সেখানে দেখা যাচ্ছে সমাজে অর্থনৈতিক বৈষম্যের জন্যই প্রতিনিয়ত কীভাবে দুর্নীতি বেড়ে চলেছে। দ্বিতীয় সিজন ও নিজের চরিত্র নিয়ে শেফালি বলেন, ‘আমি যে সব চরিত্রে অভিনয় করেছি, সেগুলিকে আমি খুব ভালোবাসি। কিন্তু ডিসিপি ভর্তিকা চতুর্বেদী সবসময়ই বিশেষ আমার কাছে। একটি শো হিসাবে ‘দিল্লী ক্রাইম’ এবং আমার চরিত্রের জন্য আমি গর্বিত।’

ট্রেলারে জানানো হয়েছে, আগামি ২৬ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় সিজনের স্ট্রিমিং।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েব সিরিজট্রেলারনির্ভয়ানেটফ্লিক্সশেফালি শাহসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬

ইরানের বিপ্লব-পূর্ববর্তী পতাকা বিশ্বকাপে নিষিদ্ধ করছে ফিফা

মে ১৯, ২০২৬

তামাকের বিরুদ্ধে একসাথে কাজ করার প্রত্যয় নারী সাংসদদের

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬’ মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

মে ১৯, ২০২৬

হামে আক্রান্ত গর্ভবতীদের ভ্রুণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT