চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলাপি ঋণ ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

বিগত সরকারের আমলে লুকিয়ে রাখা খেলাপি ঋণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। ফলে খেলাপি ঋণের আসল চিত্র বেরিয়ে আসতে শুরু করেছে। ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা, যা বিতরণকৃত মোট ঋণের ২০ দশমিক ২ শতাংশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন: ডিসেম্বর শেষে ব্যাংকগুলোতে মোট ঋণের স্থিতি ১৭ লাখ ৭৭ হাজার কোটি টাকা। এর মধ্যে মোট খেলাপি ঋণের পরিমাণ ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা। যা মোট ঋণের ২০ দশমিক ২ শতাংশ।

২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ ৭৩ হাজার ৫৮৬ কোটি টাকা বেড়ে প্রায় ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা হয়, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ১৭ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী: ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতাসীন হয় তখন খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। দ্বিতীয়বার ক্ষমতা নেওয়ার সময়ও খেলাপি ঋণ ছিল ৫০ হাজার কোটি টাকার মধ্যে। ২০১৪ সালের ডিসেম্বরে খেলাপি ঋণ বেড়ে ৫১ হাজার ৩৭২ কোটি টাকা হয়।

এছাড়াও তৃতীয় দফায় ক্ষমতা নেওয়ার সময় ২০১৮ সালের শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ৯৩ হাজার ৯১১ কোটি টাকা, ২০২৩ সালের ডিসেম্বরে বেড়ে দাঁড়ায় ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। গত বছর জুনে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। ওই সময় মোট বিতরণকৃত ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশ খেলাপি ছিল। গত বছর মার্চে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা।

Reneta

ব্যাংক খাতে প্রধান সমস্যা খেলাপি ঋণ। প্রতিবছরই তিন মাস অন্তর অন্তর অর্থাৎ বছরে চারবার খেলাপি ঋণের হালনাগাদ করে থাকে বাংলাদেশ ব্যাংক। ২০২৪ সালে ডিসেম্বর প্রান্তিকের খেলাপি ঋণ আজকে ঘোষণা করা হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খেলাপি ঋণগভর্নরড. আহসান এইচ মনসুরবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT