বিনোদন

‘বেশরম রং’ এর জন্য কঠোর পরিশ্রম করেছেন দীপিকা

দীপিকা সাহসী পোশাকে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপিকা একটি স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে সাহসী পোশাকে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি প্রকাশ পেয়েছে শাহরুখ-দীপিকার আসন্ন ‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং’।  মুক্তির পর পরই গানটির সুর-বিট, লোকেশন সব মিলিয়ে নেটদুনিয়ায় যেন ঝড় তুলেছে।

শুধু তাই নয় ইউটিউবে মাত্র এক দিনের ব্যবধানে গানটির ভিউ হয়েছে ২ কোটি ৪০ লাখের বেশি। সোশ্যাল মিডিয়াতেও গানের ভিডিওতে আকর্ষণীয় লুকের জন্য ব্যাপক প্রশংসায় ভাসছেন শাহরুখ-দীপিকা। তবে গানটির জন্য যে দীপিকাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

যার প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন গানটির কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট। পর্দার পিছনে গানটি জন্য দীপিকাকে কী কী করতে হয়েছে তা ই জানালেন তিনি।

বৈভবী বলেছেন, আশ্বর্যের বিষয় হচ্ছে যে দীপিকা সঙ্গে এটি ছিল আমার প্রথম কাজ। তাইতো আমি শুরু থেকেই চেয়েছিলাম কাজটিকে স্মরণীয় করে রাখতে। আমি দীপিকাকে বলেছিলাম আমি এটাকে তোমার জন্য বিশেষ করে তুলতে চাই কারণ এটা আমাদের প্রথম কাজ এবং আমি ভবিষ্যতে তোমার জন্য এর থেকে ভালো গান করতে চাই না।

তিনি আরও জানান, দীপিকাকে ভারতের পর্দায় দেখা সবচেয়ে হটেস্ট নায়িকা হিসাবে দেখানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। আমি তাকে এমনভাবে উপস্থাপন করতে চেয়েছিলাম যেভাবে তাকে আগে কখনও উপস্থাপন করা হয়নি। আমার মনে হয় পর্দায় আপনারা সবাই তাকে নতুন সেই রূপেই পেয়েছেন।

এছাড়াও ‘বেশরম রং’ গানটির জন্য কঠোর পরিশ্রম করেছেন দীপিকা নিজেও। পাশাপাশি তার পুরো দল ডায়েটিশিয়ান, তার শারীরিক প্রশিক্ষক এবং গানের কস্টিউম ডিজাইনার শালিনা নাথিয়ার ডিজাইন করা আবেদনময়ী সব পোশাকে দীপিকা অন্য একরূপে পর্দায় ধরা দিয়েছেন।

আগামী ২৫ জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাচ্ছে ‘পাঠান’ সিনেমাটি। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে প্রচারে নামবে ‘পাঠান’ টিম।

গান প্রকাশের মাধ্যমে প্রচারণা শুরু করলো ‘পাঠান’ টিম। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। শাহরুখ খান-দীপিকা ছাড়াও ছবিটিতে জন আব্রাহাম, আশুতোষ রানাসহ আরও অনেকে অভিনয় করেছেন।

বিষয়:গান দীপিকা পাড়ুকোন পাঠান বেশরম রং শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…