চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিতর্কের মুখে ‘কল্কি’র ক্রেডিটে ফিরল দীপিকার নাম!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ছবি, তিনি একটি ধ্বংসপ্রাপ্ত পরিবেশে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগত কয়েকমাস ধরেই দীপিকা পাডুকোনের নাম বারবার উঠে এসেছে শিরোনামে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি থেকে বাদ পড়া থেকে শুরু হয়েছিল নায়িকাকে নিয়ে বিতর্ক। পরবর্তীতে সেই জল গড়িয়েছে অনেক দূর।

এরপর গত সেপ্টেম্বর মাসে নাগ অশ্বিনের ‘কল্কি’র সিক্যুয়েল থেকেও বাদ দেওয়া হয় দীপিকাকে। প্রশ্ন তোলা হয় তার পেশাদারিত্ব নিয়েও। প্রতিবারই দীপিকার পাশে থেকেছেন অনুরাগীরা। ইন্ডাস্ট্রিতে একপ্রকার ‘কোণঠাসা’ করা হচ্ছে নায়িকাকে এই দাবিও করেন তারা।

বুধবার (২৯ অক্টোবর) ঠিক সেভাবেই আরও এক বিতর্কের সূত্রপাত হয়েছিল। ওটিটিতে দীপিকার ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির শেষে ছবির টিমের সকলের নাম থাকলেও দীপিকার নাম নেই, এমনটা দেখে সোশ্যাল মিডিয়ায় সরব হন দীপিকার অনুরাগীরা। এরপরই পদক্ষেপ করল প্রযোজনা সংস্থা।

নেটিজেনদের ক্ষোভপ্রকাশের পর চোখে পড়ে হঠাৎই ছবি শেষে দীপিকার নাম। অমিতাভ বচ্চনের নামের পরেই নায়িকার নাম যোগ করা হয়েছে। যদিও অনেকেই এই নিয়ে মন্তব্য করেছেন। জানিয়েছেন যে, এই ছবির হিন্দি ও তেলুগু ভাষায় আগে থেকেই দীপিকার নাম ছিলই। যদিও দীপিকার এক ফ্যান পেজ দাবি করেছে যে, নেটপাড়ায় এই নিয়ে শোরগোল পড়তে তবেই নায়িকার নাম যোগ করা হয়েছে প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিজ’র তরফে।

নানা মন্তব্য উঠে এলেও এখনও পরিষ্কার নয় যে, সত্যিই নেটিজেনদের ক্ষোভে পরই দীপিকার নাম সংযোজিত হয়েছে নাকি তা আগে থেকেই ছিল কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে দেখা যাচ্ছিল না।

বুধবার এই পোস্ট ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে ক্ষোভ। নেটিজেনরা এর প্রত্যুত্তরে প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী ফিল্মসের উদ্দেশে লেখেন, ‘এটি অত্যন্ত খারাপ প্রযোজনা সংস্থা। আপনাদের কী মনে হয়? ওটিটি মাধ্যমে আপনাদের এই ছবির শেষে দীপিকা পাডুকোনের মতো অভিনেত্রীর নাম বাদ দিলে তার ফিল্মি ক্যারিয়ারে কিছু ঘাটতি হবে? কখনওই নয়।’

গত সেপ্টেম্বরে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছিল যে, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েল থেকে বাদ পড়েছেন দীপিকা। আরও বলা হয়, একটি ছবি করতে যে দায়বদ্ধতা থাকে তাতে একজন অভিনেতা বা অভিনেত্রীর পেশাদারিত্ব বজায় রাখা খুব দরকার।

ছবিটি প্রযোজনা সংস্থা সময়মতো শেষ করতে চান এবং তাই এই ছবিতে অভিনয়ের জন্য দীপিকার দেওয়া নানা শর্তের সঙ্গে তাল মিলিয়ে না চলতে পেরেই প্রযোজনা সংস্থার তরফে এরকম সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়।- ইন্ডিয়া টুডে

ট্যাগ: কল্কি ২৮৯৮ এডিদীপিকা পাড়ুকোনসন্দীপ রেড্ডি ভাঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক: মির্জা ফখরুল

পরবর্তী

রোবট বিড়াল ডোরেমন: শেখায় সত্যিকারের বন্ধুত্ব

পরবর্তী
ডোরেমন ও বন্ধুরা হাসি-খুশি, রোবট বিড়াল ডোরেমন এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোবট বিড়াল ডোরেমন: শেখায় সত্যিকারের বন্ধুত্ব

নির্বাচনী সংবাদ সম্মেলনে ইসলামিক দলের নেতারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নভেম্বরে গণভোট চায় ৮ ইসলামিক দল

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT