বিনোদন

আসল ট্রফি রণবীরের হাতে!

রণবীর ও দীপিকা স্টেডিয়ামে ট্রফি হাতে নিয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীর ও দীপিকা স্টেডিয়ামে ট্রফি হাতে নিয়ে ছবি তুলছেন, দর্শকরা চারপাশে উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে স্পেন দলের সাবেক গোলরক্ষক-অধিনায়ক ইকার ক্যাসিয়াসের সঙ্গে ট্রফি উন্মোচন করেন দীপিকা। প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করলেন দীপিকা। তবে বিশ্বকাপ ট্রফি দীপিকার হাতে উন্মোচিত হলেও আসল ট্রফি রণবীরের হাতেই আছে, এমনটাই জানালেন অভিনেতা।

দীপিকার এমন সম্মানজনক অর্জনে এতে গর্বিত রণবীর সিং। স্ত্রীর প্রশংসা করে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘গর্বে মন ভরে আছে। দ্যাটস মাই বেবি।’ আরেক পোস্টে লিখেছেন, ‘তাকে দেখুন। বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে কেমন ঝলমল করছে।’ আরেকটি ভিডিওতে অভিনেতা লিখেছেন, ‘ওয়ার্ল্ড কাপ ট্রফির সাথে আমার ট্রফি।’

ট্রফি উন্মোচন শেষে স্টেডিয়ামে বসে একসঙ্গে খেলা দেখেছেন রণবীর-দীপিকা। খেলা শেষে স্টেডিয়ামের বেশ কয়েকটি ভিডিও ও ছবি শেয়ার করে অভিনেতা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আসল ট্রফি তো আমার হাতেই আছে। একসঙ্গে এই খেলা দেখতে পেরে দারুণ লাগছে।’

রণবীর সিং স্টেডিয়ামের গ্যালারির কিছু ভিডিও শেয়ার করেছে। যেখানে টানটান উত্তেজনায় ভরা ম্যাচ দেখার সময় দীপিকার চেহারায় দুশ্চিন্তা দেখা গেলেও জেতার পরে রণবীর-দীপিকা একে অপরকে খুশিতে জড়িয়ে ধরেছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস

বিষয়:ট্রফি দীপিকা পাড়ুকোন বিশ্বকাপ রণবীর সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…