বিনোদন

মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন দীপিকা-রণবীর

দীপিকা-রণবীরের সঙ্গে তাদের মেয়ে গাড়িতে বাড়ি ফিরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপিকা-রণবীর তাদের মেয়েকে নিয়ে গাড়িতে বাড়ি ফিরছেন, ছবি গাড়ির ভিতর থেকে তোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সন্তান জন্মের এক সপ্তাহের মাথায় মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন রণবীর এবং দীপিকা। রবিবার (১ে৫ সেপ্টেম্বর) সকাল সকাল হাসপাতালে পৌঁছে যায় রণবীর এবং দীপিকার পরিবার। হাসপাতালের সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সেরে নবজাতককে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন দম্পতি।

সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে। সেগুলোতে মুম্বাইয়ের রাস্তায় অভিনেত্রীর গাড়ি দেখতে পাওয়া গেছে।

ছবি তোলার ক্ষেত্রে সাংবাদিকদের কড়াকড়িভাবে নিষেধ করে দেওয়া হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মেয়েকে ঘরে আনলেন তারকা দম্পতি।

আপাতত কাজ থেকেও বিরতি নিয়েছেন দীপিকা। তবে, তিনি একা নন, পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন রণবীরও।

রণবীর দীপিকার প্রথম দেখা হয়েছিল বানসালির রোমান্টিক ড্রামা ‘রামলীলা’র সেটে এবং পরে ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘পদ্মাবত’ ছবিতেও অভিনয় করেছিলেন একসঙ্গে। দীর্ঘ ছয় বছর প্রেম করার পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে গাঁটছড়া বাঁধেন রণবীর-দীপিকা।

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

বিষয়:দীপিকা পাড়ুকোন বলিউড রণবীর সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…