বিনোদন

এবার বাফটায় অংশ নিয়ে বিব্রত দীপিকা!

দীপিকা বিব্রত, বাফটায় অংশগ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপিকা বাফটায় অংশ নিয়ে বিব্রত অবস্থায় দেখা যাচ্ছে, তিনি একটি সাদা পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো ৭৭তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের মঞ্চে অংশগ্রহণ করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। ব্রিটিশ পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থাপকের ভূমিকায় দেখা গেছে তাকে।

অনুষ্ঠানে তারকা ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা শিমারি শাড়ির সঙ্গে মানানসই ব্যাকলেস ব্লাউজে নজরও কেড়েছেন তিনি।

তবে বাফটার রেড কার্পেটে দীপিকার গ্ল্যামারাস লুক প্রশংসা পেলেও এক নেটিজেন অভিনেত্রীকে চিনতে না পেরে ‘ব়্যানডম গার্ল’ বলে উল্লেখ করেন, ব্যাস ওমনি চোটে লাল দীপিকা ভক্তরা।

দীপিকার রেড কার্পেট লুক শেয়ার করে ওই নেটিজেন লেখেন, ‘আমি জানি না মেয়েটা কে? তবে খোদার কসম বলছি, দুয়া (লিপা) যদি এমন সুন্দর সেজে না আসে…’। এরপরই ওই নেটিজেনের ক্লাস নিয়ে উদ্যোগী হন দীপিকা ভক্তরা।

একজন লেখেন, ‘হু সি ইজ! উনি হলেন বলিউডের এক নম্বর অভিনেত্রী দীপিকা পাডুকোন। যান গিয়ে নিজের জ্ঞানের পরিধি বাড়ান’। অপর এক পোস্টে দীপিকাকে ‘ব়্যানডম গার্ল’ বলে উল্লেখ করে নায়িকার লুকের তারিফ করেন ওই নেটিজেন। তবে তাতেও দীপিকা ভক্তদের কড়া জবাব, ‘আপনি কিছুই জানেন না, এই যেমন-তেমন মেয়েটা বলিউডের এক নম্বর নায়িকা’।

যদিও দীপিকা ভক্তদের এই দাবি মিথ্যে নয়। কেননা বর্তমান বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় দীপিকার নাম একদম শুরুতেই। এছাড়াও বছর কয়েক আগে হলিউডেও পা রেখেছিলেন এই অভিনেত্রী।

তবে এবারই প্রথম নয় এর আগে অস্কারের মঞ্চেও বিভ্রান্তিতে পরতে হয়েছিল দীপিকাকে। কেননা অস্কারের রেড কার্পেটে অংশ নেওয়া দীপিকার সব ছবিতে ‘গেটি ইমেজ’ কিংবা ‘এএফপি’-র মতো আন্তর্জাতিক সব সংবাদ সংস্থা ব্রাজিলিয়ান মডেল ক্যামিলা অ্যালভেসের নাম বসিয়েছেন। আর তাতেই সৃষ্টি হয়েছিল বিভ্রান্তি।
–টাইমস অব ইন্ডিয়া

বিষয়:দীপিকা পাড়ুকোন বলিউড বাফটা হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…