সরকারি চাকরীজীবীদের মূল বেতন, বোনাস এবং উৎসব ভাতা বাদে অন্যসব সুবিধাদি করমুক্ত ঘোষণা করে প্রজ্ঞাপন জারী করেছে অর্থ মন্ত্রণালয়।
সোমবার (১৭ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বোর্ড আয়কর আইন, ২০২৩ এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) অনুযায়ী এই প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীদের সরকার কর্তৃক প্রদত্ত মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস, যে নামেই অভিহিত হোক না কেন, ব্যতীত অবসরকালে প্রদত্ত সুবিধাসহ কেবল সরকারি বেতন আদেশে উল্লিখিত অন্যান্য ভাতা ও সুবিধা দিকে প্রদেয় আয়কর হইতে এতদ্বারা অব্যাহতি প্রদান করিল।
এই প্রজ্ঞাপনে- (১) সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারী বলিতে নিম্নবর্ণিত কর্মচারী বা ব্যক্তিকে বুঝাইবে, যথা :(ক) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক (খ) চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেন ১ এর উপ- অনু (৪) অনুযায়ী যে সকল কর্মচারীর জন্য উক্ত আদেশ প্রযোজ্য।







