চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপ্লবী ছাত্র পরিষদের ঢাবি শাখার কমিটি ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৪
শিক্ষা
A A

সানোয়ারা খাতুনকে আহ্বায়ক ও মুহিব মুশফিক খানকে সদস্য সচিব করে বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এ কমিটি অনুমোদন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- গোলাম নূর শাফায়েত উল্লাহ্, নিয়াজ আহমদ ও মো. শোয়াইবকে যুগ্ম-আহবায়ক, আব্দুল আহাদ আল মাহমুদ ও মাহমুদ হাসান মারুফকে সহকারী সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন আন্দালিভ ইয়াসিন ও মো. ওয়াহেদুল ইসলাম।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান বলেন, ছয় মাসের জন্য গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার, শিক্ষার্থীদের জীবন মান উন্নয়ন ও রাষ্ট্র-সমাজ সংস্কারের তত্ত্ব ও প্রায়োগিক কৌশল উদ্ভাবনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে কাজ করবেন।

আরও বলেন, বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি আসন্ন ডাকসু নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যকে সামনে রেখে ছাত্রদের মধ্য থেকে সদস্য সংগ্রহ করে প্যানেল গঠনে জোর তৎপরতা চালাবে। বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিপ্লবী ছাত্র পরিষদে যোগ দিয়ে রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে নেতৃত্ব দেয়ার আহ্বান জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমিটিবিপ্লবী ছাত্র পরিষদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT