শিক্ষা

পাঠশালায় ফজলুল হক পোস্ট গ্রাজুয়েট চলচ্চিত্র ও টেলিভিশন ফেলোশিপ চালু

পাঠশালায় ফজলুল হক পোস্ট গ্রাজুয়েট চলচ্চিত্র ও টেলিভিশন ফেলোশিপ চালু

পাঠশালায় ফজলুল হক পোস্ট গ্রাজুয়েট চলচ্চিত্র ও টেলিভিশন ফেলোশিপ চালুর সিদ্ধান্ত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত “পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন” প্রোগ্রামের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষ থেকে “ফজলুল হক পোস্ট গ্রাজুয়েট ফেলোশিপ” চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার ৩ জানুয়ারি পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে এ সিদ্ধান্ত নেয়া হয়। পাঠশালায় ফজলুল হক পোস্ট গ্রাজুয়েট চলচ্চিত্র ও টেলিভিশন ফেলোশিপ চালুঅনুষ্ঠানে বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের পক্ষে অনন্যা রুমা ফেলোশিপের ঘোষণা দেন।

এ সময় ইনস্টিটিউটের অধ্যক্ষ অধ্যাপক খ ম হারূন ফেলোশিপ চালুর জন্য চ্যানেল আই কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোগ্রামটির মেয়াদ দেড় বছর। তিনটি সেমিস্টারে মোট দশটি কোর্সে শিক্ষার্থীরা স্ক্রিপ্ট রাইটিং, সিনেমাটোগ্রাফি, ভিডিও এডিটিং, চলচ্চিত্র পরিচালনা, সাউন্ড অ্যান্ড মিউজিক, আর্ট ডিরেকশন অ্যান্ড ডিজাইন, অভিনয় ও চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন বিষয়ে কোর্স সম্পন্ন করেন এবং শেষ সেমিস্টারে একাধিক চলচ্চিত্র তৈরি করে দক্ষতা অর্জন করেন।

পাঠশালায় ফজলুল হক পোস্ট গ্রাজুয়েট চলচ্চিত্র ও টেলিভিশন ফেলোশিপ চালুএ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। যেসব প্রার্থী ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেছেন, তারা আবেদন করতে পারবেন। আগামী ৯ ও ১০ জানুয়ারি সকাল ১১টায় পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের দৃকপাঠ ভবনে (১৬ পান্থপথ, ঢাকা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…