অর্থনীতি

চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত

চিনি পাউডার ও গুঁড়ো চিনি একটি বাটিতে রাখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চিনি পাউডার ও গুঁড়ো চিনি একটি বাটিতে রাখা হয়েছে, যা খাদ্য প্রস্তুতির জন্য ব্যবহৃত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করেছে শিল্প মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ দুপুরে প্রতি কেজি সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা দাম কেজিতে ২০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)।

সংস্থাটি জানায়, করপোরেশনের ৫০ কেজির বস্তা চিনির মিলগেটে নতুন বিক্রয়মূল্য হবে প্রতি কেজি ১৫০ টাকা। আর ডিলার পর্যায়ে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৭ টাকা।

এছাড়া প্যাকেটজাত এক কেজি চিনি মিলগেটে/করপোরেশনের সুপারশপে বিক্রি হবে ১৫৫ টাকায়। এছাড়া বিভিন্ন সুপারশপ, চিনিশিল্প ভবনের বেজমেন্ট ও বাজারে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা।

সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, চিনির আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এ দাম ঠিক করা হয়েছে। বাজারে রোজা উপলক্ষে চিনির বাজার নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতাও চাওয়া হয় সংস্থাটির পক্ষ থেকে।

বিষয়:চিনির দাম চিনির মূল্য শিল্প মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…