ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার ৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে, ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ড. ইউনূসও এতে সম্মতি দিয়েছেন বলে জানানো হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






