বাংলাদেশ

স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী পিএইচএ গ্লোবাল সামিটে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যমন্ত্রী পিএইচএ গ্লোবাল সামিট ২০২৪ এ বক্তৃতা দিচ্ছেন, যেখানে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের উপর আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যসেবা শুধু শহর কেন্দ্রিক নয়, এর পরিধি একেবারে গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চান এর পরিধি বৃদ্ধি করতে। এরই মধ্যে আমরা স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ শুরু করেছি।’

শুক্রবার ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘পিএইচএ গ্লোবাল সামিট-২০২৪’ এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদেরকে স্বাস্থ্যসেবার মান নিয়ে কাজ করতে হলে চিকিৎসকদের সুযোগ-সুবিধাগুলোও নিয়েও ভাবতে হবে। নার্সদেরকে নিয়ে আমাদের আরও পরিকল্পনা করতে হবে। আজকের এই আয়োজন সরকারের কাজকে এগিয়ে নিতে সাহায্য করবে। এই প্রোগ্রাম শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. সামন্ত লাল সেন বলেন, চিকিৎসা প্রশিক্ষণার্থী বিনিময় কর্মসূচির মতো উদ্যোগগুলো শুধু আন্তঃসাংস্কৃতিক শিক্ষাকে উৎসাহিত করবে না বরং আমাদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সম্মিলিত অভিজ্ঞতাকেও সমৃদ্ধ করবে। দেশ এবং দেশের বাইরে স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য এ ধরনের কর্মকাণ্ড সত্যিই অনুপ্রেরণাদায়ক।

আয়োজকরা জানান, সামিট-২০২৪ এ দু’হাজারের অধিক বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, শিক্ষাবিদ ও মেডিক্যাল শিক্ষার্থী অংশ নিচ্ছেন। স্পিকার হিসেবে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৫০ জন চিকিৎসা বিজ্ঞানী এবং দেশের ১০০ জনেরও অধিক খ্যাতিমান চিকিৎসা বিশেষজ্ঞ। ৯ দিনের সম্মেলনে থাকছে ৩০টির বেশি কোর্স এবং সাইন্টিফিক সেশন। দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত এই সম্মেলন শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ায় প্রথম।

বিষয়:ডা. সামন্ত লাল সেন স্বাস্থ্যমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…