চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিমাচলে বন্যা ও ভূমিধসে মৃত্যুর মিছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
হিমাচলে ভূমিধসের কারণে ধসে পড়া বাড়ি ও ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের হিমাচল প্রদেশে ভূমিধস এবং আকস্মিক বন্যার কারণে অন্তত ৬০ জন মারা গেছেন। জনপ্রিয় পর্যটন এলাকাটি গত সপ্তাহ থেকেই ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, গত রোববার থেকেই রাজ্যের রাজধানী সিমলার সামার হিল, কৃষ্ণ নগর এবং ফাগলিতে ভূমিধসে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে।

একজন কর্মকর্তা জানিয়েছেন, সামার হিলের ধ্বংসাবশেষ থেকে ১৩টি, ফাগলি থেকে পাঁচটি এবং কৃষ্ণ নগর থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ধসে পড়া মন্দিরের ধ্বংসস্তূপে আরও বেশ কয়েকজন চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

Banglabid

গতকাল সিমলার কেন্দ্রস্থল কৃষ্ণ নগরে প্রায় আটটি বাড়ি ভেসে গেছে এবং সেখানে ভূমিধসে দুই জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকটি বাড়ি খালি করা হয়েছে। সোমবার সোলান জেলায় বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। ৪০০ জনেরও বেশি লোককে নিচু এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যর মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং।

সুখবিন্দর সিং বলেন, গত তিনদিনে প্রায় ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃষ্টির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পুনরুদ্ধারে সময় লাগবে। তিনি জানান, চরম আবহাওয়ার কারণে রাজ্যর সমস্ত স্কুল এবং কলেজ ১৯ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।

কর্মকর্তারা বলেছেন, ভূমিধসের কারণে রাজ্যে অন্তত ৪০০টি রাস্তা অবরুদ্ধ রয়েছে এবং এই বর্ষা মৌসুমে রাজ্য হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে।

Reneta

ক্ষমতায় থাকা রাজ্য কংগ্রেস কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চেয়েছে এবং বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত হিমাচল প্রদেশকে একটি দুর্যোগ-বিধ্বস্ত রাজ্য ঘোষণা করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যাবৃষ্টিভূমিধসহিমাচল
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ১০, ২০২৬

মাথার চুল বিক্রি করে ঘরভাড়া, পাশে প্রতিমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের তিয়ানজিনে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী অক্টোবরে

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি’, মৃত্যুর আগে শেষ ভয়েস মেসেজ

আগস্ট ১০, ২০২৬

বরিশাল বোর্ডে এবার পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT