লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯২ জনে ঠেকেছে। আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন শিশু আছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গতকাল (২৩ সেপ্টেম্বর) সোমবার লেবানলের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রায় ৩০০টি অবস্থান লক্ষ্য করে ইসরায়েল হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
ইসরায়েল জানিয়েছে, তারা হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলার কারণে কয়েক হাজার পরিবার ওই অঞ্চল ছেড়ে পালিয়ে গেছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেছেন, লেবানন আরেকটি গাজা হোক তা তিনি চান না।








