চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৪

ব্ল্যাক বক্স উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ১৪, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের আহমেদাবাদে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪ জনে। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে উড়োজাহাজটির ফ্লাইট ডেটা রেকর্ডার (ব্ল্যাক বক্স)।

বিবিসি জানিয়েছে, শুক্রবার (১৩ জুন) দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় উড়োজাহাজটির ফ্লাইট ডেটা রেকর্ডার (ব্ল্যাক বক্স)। তদন্তের দায়িত্ব নিয়েছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। উড়োজাহাজের দ্রুত অবতরণ এবং নিয়ন্ত্রণ হারানোর কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই বিশ্লেষণ শুরু হয়েছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। কেন্দ্রীয় সরকার নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আহতদের দেখতে যান আহমেদাবাদ সিভিল হাসপাতালে এবং একমাত্র জীবিত যাত্রী বিশ্বকুমার রমেশের সঙ্গে কথা বলেন।

হাসপাতালের শয্যা থেকে ডিডি নিউজকে রমেশ বলেন, উড়োজাহাজের সবুজ ও সাদা আলোগুলো হঠাৎ জ্বলে উঠল, তারপরই আমি অনুভব করি কিছু একটা ভয়ানক হতে যাচ্ছে। পরক্ষণেই চারপাশে শুধু ধ্বংস, আগুন আর চিৎকার।

উড়োজাহাজে মোট ২৪২ জন আরোহী ছিলেন, যার মধ্যে ২৩০ জন যাত্রী, ২ জন পাইলট ও ১০ জন কেবিন ক্রু ছিলেন। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-১৭১ বিধ্বস্ত হয়ে স্থানীয় একটি মেডিকেল কলেজের ভবনে আছড়ে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে একে বিবেচনা করা হচ্ছে।

Reneta

বৃহস্পতিবার দুপুর ১টা ১৭ মিনিটে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি। মাত্র ২১ মিনিট পর, দুপুর ১টা ৩৮ মিনিট নাগাদ উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাস ভবনের ওপর ভেঙে পড়ে।

এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি ভেঙে পড়ার ফলে স্থানীয় এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পার্শ্ববর্তী ভবনগুলোতে আগুন ধরে যায় এবং মেডিকেল কলেজের ক্যান্টিনে থাকা বহু শিক্ষার্থী হতাহত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এয়ার ইন্ডিয়াব্ল্যাক বক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-মালয়েশিয়ার ৩৩ বিষয়ে যৌথ বিবৃতি, ৯ খাতে সহযোগিতা জোরদারে সম্মতি

জুন ২২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধের জটিলতা নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিষ্ঠানটির বিদেশি ইন্টার্নরা

জুন ২২, ২০২৬

নৃশংস হামলার শিকার পঙ্কজ ত্রিপাঠির ভাই

জুন ২২, ২০২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ

জুন ২২, ২০২৬

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল শিশুর ভাসমান মরদেহ

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT