জনপদ

পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

শিশু drowning in water, drowning prevention awareness, Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি গুলিতে পানিতে ডুবে থাকা শিশু ও পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি নিয়ে সচেতনতামূলক ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিরোজপুরের ভান্ডারিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা ভাগ্নে। বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম ইকড়ি মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো- ইকড়ি ইউনিয়নের পশ্চিম ইকড়ি মোল্লা বাড়ির ওসমান গনির ছেলে হাসিবুল মোল্লা (১১) এবং তেলিখালী ইউনিয়নের ইসমাইল হাওলাদারের ছেলে নুর মোহাম্মদ আলী (১০)। তারা দু’জনই প্রাইমারি বিদ্যালয়ের ছাত্র। নুর মোহাম্মদ আলী ঢাকায় পড়াশোনা করত।

মৃত নুর মোহাম্মদ আলীর নানা হালিম মোল্লা জানান, দুপুর দেড়টার দিকে বাড়ির সামনে খালে গোসল করতে যায় তারা। দীর্ঘক্ষণ বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে খাল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অমিত হাসান বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিষয়:পানিতে ডুবে মৃত্যু মামা ভাগ্নের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…