সাংবাদিক বিপ্লব রহমানের মায়ের ইন্তেকাল

বিপ্লব রহমানের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা।. Channel i News – চ্যানেল আই নিউজ
আজ রোববার ১২ মার্চ রাত দশটায় সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে সাংবাদিক বিপ্লব রহমানের মা সৈয়দা আজগরি সিরাজী ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)। তিনি প্রখ্যাত চিত্রপরিচালক আজিজ মেহেরের সহধর্মিনী ছিলেন। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত ব্যাধিতে ভুগছিলেন। তিনি কবি সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজীর বংশধর ছিলেন।
আজগরি সিরাজী দীর্ঘদিন বাংলাদেশে বেতারে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও তিন কন্যার মা ছিলেন। তার নামাজে জানাজা তার স্বামীর বাড়িতে হবে এবং পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



