অপরাধ

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

কারাগারে একজন অপরাধীর silhouette ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাগারে একজন অপরাধীর silhouette ছবি, যেখানে তার হাত শিকলযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি মো. আতিয়ার রহমান শেখ (৭৫) মারা গেছেন।

বুধবার রাত সাড় ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. আব্দুস সেলিম। আতিয়ার রহমানের গ্রামের বাড়ি খুলনার বটিয়াঘাটা থানাধীন সুন্দরমহল এলাকায়।

২৮ জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ডের সাজা দেন। আতিয়ার রহমান বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

গত ১২ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জনের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়:কয়েদির মৃত্যু মানবতাবিরোধী অপরাধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…