চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইজেরিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ৬শ’ ছাড়িয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নাইজেরিয়ায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬শ’ ছাড়িয়ে গেছে। মৃতের এ নতুন সংখ্যা রোববার প্রকাশ করা হয়। খবর এএফপি’র।

টুইটারে দেওয়া নাইজেরিয়ার মানবিক বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ প্রাকৃতিক দুর্যোগে ১৩ লাখেরও বেশি মানুষ বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে।

মানবিক বিষয়ক মন্ত্রী সাদিয়া উমর ফারুক বলেন, ‘দু:খজনক খবর হচ্ছে ১৬ অক্টোবর, ২০২২ পর্যন্ত বন্যায় ৬০৩ জন প্রাণ হারিয়েছে।’
গত সপ্তাহে এ সংখ্যা ছিল ৫শ’ জন। কিছু রাজ্য সরকার বন্যার প্রস্তুতি গ্রহণ না করায় মৃতের এ সংখ্যা বেড়ে যায়।
উমর ফারুক বলেন, বন্যায় ৮২ হাজারের বেশি ঘরবাড়ি একেবারে ধসে পড়েছে এবং প্রায় এক লাখ ১০ হাজার হেক্টর কৃষিজমি পানিতে ডুবে গেছে।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) জানায়, নাইজেরিয়ায় সাধারনত জুন মাসে বর্ষা মৌসুম শুরু হলেও বিশেষ করে আগস্ট থেকে প্রচ- বৃষ্টিপাত হতে দেখা যায়।

২০১২ সালে বন্যায় ৩৬৩ জনের প্রাণহানি ঘটে এবং ২১ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে।

সার-সাহারান আফ্রিকার দেশগুলো জলবায়ু পরিবর্তনের সামঞ্জমস্যহীন প্রভাবের এবং এ অঞ্চলের অনেক দেশ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইতোমধ্যে চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে।

Reneta

ধান উৎপাদনকারীরা সতর্ক করে বলেছে যে এ ভয়াবহ বন্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় এর দামে প্রভাব পড়তে পারে। প্রায় দুই কোটি জনসংখ্যার এ দেশে স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করতে চাল রপ্তানি নিষিদ্ধ রয়েছে।

এদিকে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন গত মাসে বলেছে, নাইজেরিয়া দুর্ভিক্ষের চরম ঝুঁকি মোকাবেলা করা ছয়টি দেশের মধ্যে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাইজেরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬

পাট অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

দুই সপ্তাহে আড়াই কোটি ভিউ, কী আছে এই নাটকে?

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT