বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুবার্ষিকী আজ। স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত রাবেয়া খাতুন ২০২১ সালের ৩ জানুয়ারি মারা যান। উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথা, চলচ্চিত্র ও নাট্যজগতেও বিচরণ ছিল রাবেয়া খাতুনের। কথাসাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত হলেও এক সময় শিক্ষকতা করেছেন, সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। তার রুহের মাগফিরাত কামনায় বনানী কবরস্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।






