চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার ‘মিয়া ভাই’কে হারানোর এক বছর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ১৫, মে ২০২৪
বিনোদন
A A

ঢাকাই সিনেমার ‘মিয়া ভাই’ খ্যাত জনপ্রিয় চিত্রনায়ক, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুককে হারানোর এক বছর পূর্ণ হলো বুধবার (১৫ মে)। গেল বছর এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রথম মৃত্যুবার্ষিকীতে ‘লাঠিয়াল’ খ্যাত এই নায়ককে নানাভাবে স্মরণ করছেন চলচ্চিত্রের মানুষেরা।

বর্ণাঢ্য জীবনে সাড়ে তিন দশক অভিনয় করেছেন ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের অভিষেক ঘটে তার। সহশিল্পী ছিলেন কবরী।

অভিনেতা ফারুক লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, আবার তোরা মানুষ হ, দিন যায় কথা থাকে, মিয়া ভাইয়ের মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।

এছাড়াও নাগরদোলা, সূর্য সংগ্রাম, দিন যায় কথা থাকে, কথা দিলাম, সাহেব, মাটির পুতুল, ছোট মা, ঘরজামাই, এতিম, তৃষ্ণা, শক্তিশালী, সিকান্দার, শেষ পরিচয়, কালা খুন, যাদু মহল, দুরন্ত দুর্বার, চেনা মুখ, আশা, জীবন মানে যুদ্ধ, চোখের মনি, যৌতুক, মাসুম, শহর থেকে দূরে, মেহমান, প্রিয় বান্ধবী, দোস্তী, জীবন মৃত্যু, প্রতিজ্ঞা, পুনর্মিলন, অন্ধ বধ, সখি তুমি কার, ছক্কা পাঞ্জা, জনতা এক্সপ্রেস, লাল কাজল, যন্তর মন্তর, আরশিনগর, হাসু আমার হাসু, মায়ের আঁচল, জীবন নিয়ে যুদ্ধ, মান অভিমান, ঝিনুক মালা, শিমুল পারুল, মিয়া ভাই, ভুল বিচার, দাঙ্গা ফ্যাসাদ, পালকি, লাখে একটা, ভাই ভাই, পদ্মা মেঘনা যমুনা, দুখিনী মা। জীবন সংসার, এখনো অনেক রাত, কোটি টাকার কাবিন এবং ঘরের লক্ষ্মী সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক ফারুক।

লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং ২০১৬ সালে আজীবন সম্মাননা অর্জন করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আবার তোরা মানুষ হআলোর মিছিলগোলাপী এখন ট্রেনেনয়নমনিফারুকমিয়া ভাইলাঠিয়াললিড বিনোদনসারেং বৌসাহেবসিনেমাসুজন সখী
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT