চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে আজ ‘প্রিয় মালতী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

৯ দিনব্যাপী দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের ২৩ তম আসর প্রায় শেষের দিকে। আগামি রবিবার পর্দা নামবে উৎসবের। দেশি-বিদেশি সিনেমা দেখতে ইতিমধ্যে উৎসবস্থলে প্রতিদিনই ভিড় করছেন সিনেপ্রেমী মানুষ।

বিশেষ করে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগের ছবিগুলো দেখতে দর্শকের বেশী আনোগোনা দেখা যাচ্ছে। এবছর এই বিভাগে মোট ১০টি সিনেমা নির্বাচিত হয়েছে। এ শাখায় দেখা যাবে বাংলাদেশের বেশ কিছু আলোচিত ও নতুন ছবি।

এরমধ্যে উৎসবের ৭ম দিন শুক্রবার (১৭ জানুয়ারি) দেখানো হবে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। গেল ডিসেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের মাথায় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দর্শকও সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিনামূল্যে ‘প্রিয় মালতী’ দেখতে পারবেন দর্শক। এরআগে সিনেমার নির্মাতা ও কলাকুশলীরা অংশ নিবেন একটি সংবাদ সম্মেলনে।

‘প্রিয় মালতী’-তে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এতে তাকে দেখা যায় নিম্ন- মধ্যবিত্ত ঘরের একজন লড়াকু নারীর চরিত্রে। ছবিতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুর মতো তারকারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিয় মালতীমেহজাবীনমেহজাবীন চৌধুরীলিড বিনোদনশঙ্খ দাশগুপ্তসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে বৃহৎ শিক্ষা বাজেট ঘোষণা

জুন ১১, ২০২৬

নতুন মোবাইল সিমের ওপর ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব

জুন ১১, ২০২৬

বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা

জুন ১১, ২০২৬
ছবি: এআই

ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য ভ্যাট অব্যাহতি বহাল

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT