যুদ্ধের অজুহাতে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ করছেন ডিলার-খুচরা বিক্রেতারা
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
রাজধানীর বাজারগুলোতে নেই এক-দুই লিটারের ভোজ্যতেলের বোতল। ডিলার ও খুচরা বিক্রেতারা বলছেন, ইরান যুদ্ধসহ বৈশ্বিক পরিস্থিতির অজুহাতে বাজারে ভোজ্য তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে দেশের শীর্ষ ৫ কোম্পানির অধিকাংশই। তেলের সাথে ডাল ও চালসহ প্যাকেজ পণ্য নিতে বাধ্য করছে কোম্পানিগুলো। সেই পণ্য ক্রেতাদের ঘাড়ে চাপানো হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। নতুন সরকারকে তেলের সিন্ডিকেট ভাঙতে শক্ত অবস্থান নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






