চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ স্কোয়াডে মেসি ছাড়া সবাই অনিশ্চিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ২৬, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ক্লাব ক্যারিয়ারে ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ার কারণে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলে জায়গা পাওয়াও হবে অনিশ্চিত। দল ঘোষণার আগে হয়ত নিজেকে সেভাবে প্রমাণের সুযোগই পাবেন না। তাতে আলবিসেলেস্তে দলে জায়গা পাওয়া নিয়ে যে শঙ্কা থাকছে, সেকথা নিজেই জানালেন অ্যাঙ্গেল ডি মারিয়া।

সাত মৌসুম পিএসজিতে কাটানোর পর ৩৪ বর্ষী ডি মারিয়া বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে সময় পার করছেন। একবছরের চুক্তিতে জুভেন্টাসে তার যোগ দেয়ার সম্ভাবনা জোরাল, তাকে নেয়ার বিষয়ে আগে থেকেই আলোচনায় বার্সেলোনাও। আর্জেন্টাইন ক্লাব রোজারিওর ম্যানেজার কার্লোস তেভেজ আশা করছেন, ডি মারিয়াকে দলটিতে আনতে পারবেন।

আলবিসেলেস্তেদের হয়ে লিওনেল মেসি (১৬২), হাভিয়ের মাশ্চেরানো (১৪৭) এবং হাভিয়ের জানেত্তির (১৪৫) পর চতুর্থ সর্বাধিক ১২২ ম্যাচ খেলেছেন ডি মারিয়া। ঝুলিতে রয়েছে ২৫ গোল। গত মৌসুমে পিএসজির জার্সিতে ৩১ ম্যাচে ৮ অ্যাসিস্টসহ করেছেন ৫ গোল।

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার হয়ে ৩ গোল করলেও ফ্রি এজেন্ট হওয়ায় কাতারে যাওয়া নিয়ে ডি মারিয়া সংশয়ের মাঝেই আছেন। তিনবার বিশ্বকাপ খেলা অ্যাটাকিং মিডফিল্ডার বলেছেন, ‘একমাত্র লিওনেল মেসিরই দলে থাকার নিশ্চয়তা রয়েছে।’

‘আগামী চার মাস পর কী হবে জানেন না। আমাকে ক্লাব বদল করতে হবে। আবারও মানিয়ে নিয়ে খেলে ভালো অনুভব করতে হবে। এটাই পার্থক্য গড়ে দেবে।’

তুরিনে যাওয়া প্রসঙ্গে বলেছেন, ‘জুভেন্টাস ইতালির বড় ক্লাব এবং আমার ব্যাপারে আগ্রহী এমন দলগুলোর একটি। বিষয়টা নিয়ে ভাবছি। তবে এই মুহূর্তে সকল মনোযোগ পরিবারের সঙ্গে ছুটি কাটানোয়।’

Reneta

ন্যু ক্যাম্পে যাওয়ার ব্যাপারে পরিষ্কার কোনো মন্তব্য না করলেও কাতালান ক্লাবটিকে সমীহ করেই কথা বলেছেন ডি মারিয়া, ‘বার্সেলোনা বিশ্বের অন্যতম সেরা দল এবং অতীতে আমাকে সবসময় তাদের বিপক্ষে খেলতে হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022জুভেন্টাসডি মারিয়াপিএসজিবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

গালি খাওয়া তো আমার একটা নিয়তি: মোস্তফা সরয়ার ফারুকী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT