অপরাধ

বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিএনপি নেতারা জড়িত: ডিবি

প্রেস ব্রিফিং চলাকালে বিএনপি নেতাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেস ব্রিফিংয়ে বিএনপি নেতারা জড়িত থাকার অভিযোগে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি নেতারা জড়িত বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তারা সরাসরি বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত ছিল দাবি ডিবির।

জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, ট্রেনে আগুন লাগার আগে বিএনপির ১০/১১ জন ভিডিও কনফারেন্স করেন। সেখানে তারা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু পরিকল্পনা করেন।

জানা যায়, শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে সাদা পোশাকে কয়েকজন লোক নবী উল্লাহ নবীকে আটক করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে বিএনপি নেতা মোহাম্মদ নবী উল্লাহ নবীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়:আগুন ডিবি পুলিশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি নেতা বেনাপোল এক্সপ্রেস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…