চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার দিনভর দৃশ্যমাধ্যম সমাজ সম্মিলন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক ও কর্মকর্তাদের সমন্বয়ে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল মাসে দৃশ্যমাধ্যম সমাজের সংবাদ সম্মেলনের ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে ২ আগস্ট (শনিবার) বাংলাদেশ জাতীয় জাদুঘরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে দৃশ্যমাধ্যম সমাজ।

‘দৃশ্যমাধ্যম সমাজ সম্মিলন ২০২৫ : কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শিরোনামে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সম্মিলনে থাকছে ফ্যাসিবাদ বিরোধী চলচ্চিত্র প্রদর্শনী, আলোকচিত্র-পোস্টার-নাটক প্রদর্শনী, আলোচনা সভা, গান ও কবিতা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, একটি ভয়হীন, ন্যায্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে দৃশ্যমাধ্যম সমাজ যাত্রা শুরু করে জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে। ‘জুলুমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে’ ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক সংগ্রামের রূপরেখা তুলে ধরতে দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত থাকবেন শহীদ পরিবারের সদস্যগণ, চিন্তক, শিক্ষক, চলচ্চিত্র কর্মী-কুশলীগণ, আলোকচিত্রী, থিয়েটার কর্মী, লেখক, সংগীত শিল্পী, অভিনয়শিল্পী, রাজনৈতিক কর্মী, সংস্কৃতি কর্মী এবং শিল্পমাধ্যমের নানা শাখার কর্মী এবং কুশলীগণ।

এরআগে গেল মাসে এক সংবাদ সম্মেলন করে ২ আগস্টের আয়োজন নিয়ে জানানো হয়, ‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ কর্মসূচির তিনটি মূল লক্ষ্য রয়েছে। ১. জুলাই গণ–অভ্যুত্থানের পটভূমি, প্রেক্ষাপট ও ফলাফলকে স্মরণ ও বিশ্লেষণ করা। ২. আন্দোলনে দৃশ্যমাধ্যম সমাজের ভূমিকা ও সংহতি তুলে ধরা, এবং সদস্যদের মধ্যে সংযোগ স্থাপন। ৩. সাংস্কৃতিক সংগ্রামের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলোকচিত্র-পোস্টার-নাটক প্রদর্শনীআলোচনা সভাকইলজ্যা কাঁপানো ৩৬ দিনকবিতাগানচলচ্চিত্র প্রদর্শনীজাতীয় জাদুঘরদৃশ্যমাধ্যম সমাজদৃশ্যমাধ্যম সমাজ সম্মিলনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT