অন্যান্য

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামীর জুলুস

দাওয়াতে ইসলামীর জুলুসে অংশগ্রহণকারী মুসল্লিরা রাস্তায় পদচারণা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামীর জুলুসের অংশগ্রহণকারীরা রাস্তায় পদচারণা করছে, মুসল্লিরা পবিত্র পোশাক পরিধান করে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জুলুস আয়োজন করেছে দাওয়াতে ইসলামী।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংগঠনটি এই কর্মসূচির আয়োজন করে।

রাজধানীর মিরপুর-১১ বাসস্ট‌্যান্ড বড় মসজিদের সামনে থেকে জুলুস বের করে দাওয়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর শাখা।

এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিলাদ ও মোনাজাতের মধ্যে শেষ হয় জুলুস। এতে সংগঠনের নেতা ফোযায়েল আত্তারী, শাহেদ আত্তারী, আব্দুল্লাহসহ শতশত আশেকে রাসূল (সা.) উপস্থিত ছিলেন।

এদিকে, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মুন্সীগঞ্জ জেলায় জুলুস বের করে দাওয়াতে ইসলামী।

জেলার আলা হযরত রোড, পশ্চিম দেওভোগের মাদরাসাতুল মদিনা থেকে শুরু হয়ে পুলিশ সুপার অফিসের সামনে দিয়ে পুরাতন কাচারি, সুপার মার্কেট, সদর হাসপাতালে হয়ে পুনরায় মাদ্রাসায় গিয়ে মিলাদ ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

জুলুসপূর্ব আলোচনায় সংগঠনের জেলা সভাপতি মনোয়ার মাদানী আত্তারির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য ও যোগাযোগ বিভাগ জিম্মাদার মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের জেলা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল ইসলাম মুজাদ্দেদী।

ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, চট্টগ্রাম, নীলফামারী, খাগড়াছড়ি, কুমিল্লাসহ বিভিন্ন জেলায় জুলুস বের করে দাওয়াতে ইসলামী।

বিষয়:ঈদে মিলাদুন্নবী জুলুস দাওয়াতে ইসলামী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…